সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে কটূক্তি: গাজীপুরে সিফাত নামের যুবক গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও গালিগালাজ করার অভিযোগে গাজীপুর থেকে সিফাত আবদুল্লাহ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক সিফাত গাছা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও গালিগালাজ করার অভিযোগে গাজীপুর থেকে সিফাত আবদুল্লাহ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক সিফাত গাছা শাখা ‘ইনকিলাব মঞ্চের’ সদস্য হিসেবে জানা গেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ বিল অতিরিক্ত আসার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন সিফাত। ওই ভিডিওতে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অকথ্য ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। ভিডিওটি নজরে আসার পর পুলিশ অভিযান চালিয়ে গাছা থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এদিকে আটকের খবর ছড়িয়ে পড়লে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুবশক্তির নেতাকর্মীরা সিফাতের মুক্তির দাবিতে থানার সামনে অবস্থান নেন। একই সময়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও থানার সামনে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ মধ্যস্থতা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাছা থানার ওসি গোলাম রব্বানী জানান, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে সিফাতকে গ্রেপ্তার করে রাত ৯টার দিকে থানায় আনা হয়েছে। এ বিষয়ে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও মামলা করার প্রক্রিয়া চলমান।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন