সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

১৫ দিনের সফরে মালয়েশিয়া, ফিলিপাইন, তুরস্ক ও সৌদি আরব গেলেন জামায়াত নেতা সেলিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন ১৫ দিনের সফরে দেশের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন ১৫ দিনের সফরে দেশের বাইরে গেছেন। সফরের শুরুতে তিনি মালয়েশিয়া পৌঁছাবেন। এরপর পর্যায়ক্রমে ফিলিপাইন ও তুরস্ক সফর করে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। ওমরাহ পালন শেষে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেন।

বিদেশ সফর উপলক্ষে দেশবাসীসহ দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া প্রার্থনা করেছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। সফরটি যেন নিরাপদ, সুন্দর ও কল্যাণময় হয়, সে জন্য মহান আল্লাহ তাআলার দরবারে খাস তৌফিক কামনা করেছেন তিনি।

সফরকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সহকারী সেক্রেটারি মো. নাজিম উদ্দীন মোল্লা।

ঘোষিত সফরসূচি অনুযায়ী, বিদেশ সফর ও ওমরাহ পালন শেষে আগামী ৩০ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন