জার্মানি যাওয়ার পথে এক ঘণ্টার সংক্ষিপ্ত ট্রানজিট বা যাত্রাবিরতিতে ঢাকায় অবতরণ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তাঁকে বহনকারী বিশেষ উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
বিমানবন্ধরের ভিআইপি লাউঞ্জে ভুটানের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সংক্ষিপ্ত এই অবস্থানকালে বিমানবন্দরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং দুই দেশের প্রতিনিধিরা দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও সংক্ষিপ্ত যাত্রা শেষে বিশেষ চার্টার্ড ফ্লাইটে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ভুটানের প্রধানমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।