ফার্মগেটে তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক

রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ততার সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন বৈঠক চলাকালে তেজগাঁও থানা পুলিশ তাঁদের আটক করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ তেজগাঁও কলেজ মসজিদে অভিযান চালায়। এ সময় গোপন বৈঠক থেকে তাঁদের […]
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীম মোল্লা হত্যার দুই বছর: অধরা বিচার, তদন্তে ধীরগতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লা (৩৫) হত্যার দুই বছর পূর্ণ হলেও এখনো তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আসামিদের কয়েকজনের রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে নিহতের পরিবার। ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনে হামলার অভিযোগে শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয়। […]
ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

জার্মানি যাওয়ার পথে এক ঘণ্টার সংক্ষিপ্ত ট্রানজিট বা যাত্রাবিরতিতে ঢাকায় অবতরণ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তাঁকে বহনকারী বিশেষ উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। বিমানবন্ধরের ভিআইপি লাউঞ্জে ভুটানের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং […]
জিন্নাহর বাবা হিন্দু মাছ বিক্রেতা ছিলেন: বিএনপি নেতা ফজলুর রহমান

মুহাম্মদ আলী জিন্নাহর বাবা হিন্দু ছিলেন এবং তিনি মাছ বিক্রি করতেন বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙার প্রসঙ্গ টেনে তিনি এই মন্তব্য করেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে […]
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংক্ষিপ্ত এই সরকারি সফর শেষে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে দেশের উদ্দেশে রওয়ানা হবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরসূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। যুক্তরাষ্ট্র সফরকালে প্রধানমন্ত্রী […]
৮ দফা দাবি আদায়ে লংমার্চে কোটি মানুষ অংশ নিতে প্রস্তুত: মিয়া গোলাম পরওয়ার

জুলাই সনদ বাস্তবায়ন, তিস্তা ব্যারেজ প্রকল্প পরিচালনা ও চাঁদাবাজি বন্ধসহ ৮ দফা দাবি আদায়ে দেশের কোটি কোটি মানুষ মাঠে নামতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির সর্বশেষ প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, লংমার্চ চলাকালে […]
যশোরে ছাত্রলীগের সাবেক সেক্রেটারি বিপুলের বাড়িতে ককটেল হামলা

যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের বাড়িতে ককটেল হামলা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাড়ির প্রধান ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে। এঘটনায় কেউ আহত হননি। পরিবার সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে কে বা কারা বাড়ির প্রধান ফটকের সামনে একটি ককটেল নিক্ষেপ […]