সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

ফার্মগেটে তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক

রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ততার সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন বৈঠক চলাকালে তেজগাঁও থানা পুলিশ

রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ততার সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন বৈঠক চলাকালে তেজগাঁও থানা পুলিশ তাঁদের আটক করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ তেজগাঁও কলেজ মসজিদে অভিযান চালায়। এ সময় গোপন বৈঠক থেকে তাঁদের আটক করে তেজগাঁও থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তাঁদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কর্মকর্তারা। অপরাধমূলক বা জঙ্গি কর্মকাণ্ডের সাথে তাঁদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে কি না, তা গভীরভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।

যাচাই-বাছাই ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন