সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের মিছিলে পুলিশের লাঠিচার্জ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টার সময় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ

চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টার সময় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীরা প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ শেষে তারা স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে সচিবালয়ের দিকে মিছিল নিয়ে রওনা হন। মিছিলটি সচিবালয় মোড়ের কাছাকাছি পৌঁছালে পুলিশ তাদের পথরোধ করে ব্যারিকেড দেয়।

এ সময় আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হাতাহাতি ও ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ শুরু করলে আন্দোলনকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, উগ্র আন্দোলনকারীরা পুলিশের ওপর চড়াও হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বলপ্রয়োগ করে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন