সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

লঞ্চের ভাড়া বাড়ল ৭.৫৪ শতাংশ, সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা নির্ধারণ

দেশব্যাপী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস-মিনিবাসের পর এবার নৌপথে লঞ্চের ভাড়াও বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লঞ্চের ভাড়া ৭.৫৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। বুধবার (২৩

দেশব্যাপী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস-মিনিবাসের পর এবার নৌপথে লঞ্চের ভাড়াও বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লঞ্চের ভাড়া ৭.৫৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এই তথ্য নিশ্চিত করেন।

পুনর্নির্ধারিত ভাড়ার হিসাব অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটারে ২৩ পয়সা বাড়ানো হয়েছে। ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানো হয়েছে। সর্বনিম্ন ভাড়া আগের ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রী জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও পরিচালনার ব্যয় বাড়ায় নৌযান মালিকেরা ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছিলেন। তবে সাধারণ যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে তা সমন্বয় করে ৭.৫৪ শতাংশ বাড়ানো হয়েছে। মন্ত্রী বলেন, ভাড়া বৃদ্ধি করা কাম্য নয়, তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তেলের দাম বৃদ্ধির অজুহাতে কাউকেই নৈরাজ্য বা স্বেচ্ছাচারিতা করার সুযোগ দেওয়া হবে না।

উল্লেখ্য, একই দিন সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে বাস ও মিনিবাসের ভাড়াও প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন