সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

বরিশালে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ

বরিশালে ঝটিকা মিছিল শেষে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কাছাকাছি সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর

বরিশালে ঝটিকা মিছিল শেষে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কাছাকাছি সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর এলাকায় বিভাগীয় সদর দপ্তর সংলগ্ন পল্লী বিদ্যুতের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ২টার দিকে কাশিপুর স্কুল অ্যান্ড কলেজের দিক থেকে অর্ধশতাধিক নেতাকর্মীর একটি দল ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল নিয়ে আসে। মিছিলটি বিভাগীয় কমিশনার কার্যালয়ের কাছে পৌঁছালে তারা মহাসড়কের ওপর ককটেল বিস্ফোরণ ঘটায় এবং বিকট শব্দে আতঙ্ক সৃষ্টি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আনিসুর রহমান জানান, রাস্তার ওপর বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। শব্দের উৎস চিহ্নিত করার কাজ চলছে এবং আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি মিছিলকারীদের শনাক্তে পুলিশী তদন্ত অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন