সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়া নেই, আলোচনা ইতিবাচক: ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনা ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন,

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনা ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি ভারত সরকারের আমন্ত্রণের বার্তা এখনো উন্মুক্ত রয়েছে, তবে এই সফর নিয়ে কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

ভারতীয় হাইকমিশনার জানান, দুই দেশের সম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে ভারত আন্তরিক। তবে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর নিয়ে তাড়াহুড়ো না করে দুই দেশের সরকারপ্রধানের সুবিধাজনক ও সর্বসম্মত দিনক্ষণ নির্ধারণের মাধ্যমেই তা অনুষ্ঠিত হবে।

বৈঠকের বিষয়ে প্রশ্ন করা হলে দীনেশ ত্রিবেদী জানান, আজকের সাক্ষাতে নির্দিষ্ট কোনো একক বিষয়ে বিস্তারিত কথা হয়নি। মূলত প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানানো এবং দুই দেশের সার্বিক সম্পর্ক নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। ব্যক্তিগত এবং রাজনৈতিক উভয় পর্যায় থেকেই দ্বিপাক্ষিক আলোচনার পরিবেশ বেশ ইতিবাচক রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

বাংলাদেশে দায়িত্ব পালনরত এই কূটনীতিক জানান, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে উভয় পক্ষই গঠনমূলক ও দূরদর্শী মনোভাব নিয়ে কাজ করছে। সফর বাস্তবায়নে আনুষ্ঠানিক আলোচনা ও কাজ চলমান রয়েছে উল্লেখ করে হাইকমিশনার দুই দেশের জনগণের মধ্যকার পারস্পরিক সুসম্পর্কের প্রতি শুভকামনা প্রকাশ করেন।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন