যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা শেষে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগসহ বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছেন।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ৭ নম্বর কক্ষে মেডিসিন বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক ড. মঞ্জুর উদ্দিন তাঁর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন।
চিকিৎসা শেষে হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর পুলিশি পাহারায় তাঁকে পুনরায় জেলা কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন প্রায় ২ বছর নাশকতা মামলায় জেল হাজতে বন্দি রয়েছেন।