সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

ফরিদপুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ফরিদপুরের সদরপুরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে একাধিকবার বলাৎকারের অভিযোগে মো. মাছুদ (৩৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ

ফরিদপুরের সদরপুরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে একাধিকবার বলাৎকারের অভিযোগে মো. মাছুদ (৩৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী ওই শিক্ষককে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখেন।

শুক্রবার (২ অক্টোবর) সকালে ভুক্তভোগী শিশুটির মায়ের করা মামলায় ওই শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত শিক্ষকের বাড়ি খুলনার ডুমুরিয়া এলাকায় এবং তিনি সদরপুরের একটি কওমি মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী শিক্ষার্থী বাড়িতে গিয়ে পরিবারের স্বজনদের নিকট জানায় যে শিক্ষক মাছুদ এর আগেও কয়েকবার তাকে জোরপূর্বক যৌন নির্যাতন করেছেন। সংবাদ পেয়ে স্বজন ও স্থানীয় লোকজন মাদ্রাসায় গিয়ে ওই শিক্ষককে আটক করে উত্তেজিত হয়ে মারধর করেন এবং পাশের একটি গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখেন।

খবর পেয়ে পাশের চরভদ্রাসন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করে স্থানীয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে ভৌগোলিক সীমানা বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে তাকে সদরপুর থানায় হস্তান্তর করা হয়।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আর মামুন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মায়ের লিখিত এজাহারের ভিত্তিতে শিক্ষক মাছুদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন