সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

সাত দফা দাবিতে ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও দেশের সামগ্রিক অর্থনৈতিক সংকট নিরসনসহ সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে ঐতিহাসিক লংমার্চ কর্মসূচির

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও দেশের সামগ্রিক অর্থনৈতিক সংকট নিরসনসহ সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে ঐতিহাসিক লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩১ অক্টোবর সকাল ৭টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট থেকে লংমার্চের যাত্রা শুরু হবে। সেখান থেকে শুরু হয়ে লংমার্চের গাড়িবহর শরীয়তপুর, গোপালগঞ্জ, খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় গিয়ে শেষ হবে। যাত্রাপথে উক্ত জেলাগুলোতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা পৃথক পথসভায় বক্তব্য প্রদান করবেন।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, জ্বালানি তেল, গ্যাসসহ বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রার চরম দুর্বিষহ অবস্থা সৃষ্টি হয়েছে। তিনি জোটের নেতাকর্মীদের রাজনৈতিক কোনো উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে লংমার্চ কর্মসূচি সফল করার তাগিদ দেন।

সংবাদ সম্মেলনে কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর সাম্প্রতিক হামলার তীব্র ক্ষোভ প্রকাশ করে গোলাম পরওয়ার দাবি করেন, বিরোধী দলের প্রতি রাজনৈতিক আক্রোশ থেকেই সরকারদলীয় ক্যাডাররা এ হামলা চালিয়েছে। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন