ডাকসুতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি মেঝেতে সেঁটে শিক্ষার্থীদের প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের তীব্র প্রতিবাদে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তাঁরা সংগ্রহশালার ফটক ও ভেতরের মেঝেতে জিন্নাহ ও যুদ্ধাপরাধী গোলাম আযমের ছবি সাঁটিয়ে সেগুলোর ওপর দিয়ে হেঁটে চরম ঘৃণা প্রকাশ করেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ৮ থেকে ১০ […]
কুষ্টিয়ায় জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক মন্তব্যের অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ […]
আদানির বিদ্যুতের সুইচ ভারতে, যেকোনো সময় বন্ধ করতে পারে: রুহুল কবির রিজভী

ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ প্রক্রিয়ার অনিয়ম এবং ভারতের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধের শঙ্কা প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের ঝাড়খণ্ডে আদানির বিদ্যুৎকেন্দ্রের মূল সুইচ রয়েছে, তারা যেকোনো সময় রাজনৈতিক কারণে তা বন্ধ করে দিতে পারে। বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান […]
যশোরে গভীর রাতে চাঁদার দাবিতে সংখ্যালঘু পরিবারে যুবদল নেতাদের হানা !

যশোরের বাঘারপাড়ায় গভীর রাতে এক হিন্দু পরিবারের বাড়িতে ঢুকে চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতাদের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সরাসরি উপস্থিত হয়ে এ অভিযোগ তোলার পর বাঘারপাড়া থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে মামলা রেকর্ডের প্রস্তুতি নিচ্ছে। ঘটনাটি ঘটেছে রোববার […]
আসিফ মাহমুদের বিরুদ্ধে টাকা পাচারের অনুসন্ধান ‘মনগড়া নয়’: দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও বিপুল পরিমাণ অর্থপাচারের অভিযোগ ‘মনগড়া নয়’ বলে দাবি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক সচিব সাইদুর রহমান খান এ তথ্য জানান। তিনি স্পষ্ট করেন, অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রয়োজন […]
আসিফ নজরুলের গ্রেফতার দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সম্প্রতি এক বক্তব্যে তিনি অভিযোগ করেন, আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের ভেতরে থেকে নানা জটিলতা তৈরি করেছেন এবং প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী কঠোর সমালোচনা করে বলেন, “আসিফ নজরুল দুই নম্বর লোক, ভণ্ড, […]
আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি

সবার জানা, গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যায়নি বাংলাদেশ ক্রিকেট দল। সে সিদ্ধান্তের যৌক্তিকতা ও যথার্থতা নিয়ে তখনও প্রশ্ন উঠেছিল। তাৎক্ষণিকভাবে ক্রিকেটারদের কেউ প্রকাশ্যে মন্তব্য না করলেও সময়ের প্রবাহতায় পরে ক্রিকেটার ও কোচদের কেউ কেউ পরিষ্কার জানিয়েছেন, ক্রিকেটাররা বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু সরকার ও বিসিবি না চাওয়ায় দল ভারতে বিশ্বকাপ খেলতে যেতে […]
ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে সাজাপ্রাপ্ত আসামিদের অর্ধেকাংশ সম্পত্তি বাজেয়াপ্ত করে ‘জুলাই ফাউন্ডেশন’-এর মাধ্যমে শহীদ ও আহতদের পরিবারের মাঝে বণ্টনের আদেশ দিয়েছেন আদালত। ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় […]
জিন্নাহর ছবির টানানোর প্রতিবাদে ডাকসুর সংগ্রহশালায় গোলাম আযমের জুতাপেটার ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ইতিহাসের প্রদর্শনীকে কেন্দ্র করে বিতর্ক নতুন মোড় নিয়েছে। পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি টাঙানো নিয়ে উত্তেজনার পর সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সেখানে নতুন করে গোলাম আজমকে ঘিরে ১৯৮১ সালের একটি ঐতিহাসিক ঘটনার ছবি যুক্ত করেছেন ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। ঘটনা সূত্রে জানা যায়, দুপুর ৩টার দিকে […]
ডাকসু থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলার সুযোগ নেই: আ স ম রব

ডাকসু সংগ্রহশালার বর্তমান প্রদর্শনীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক অর্জন ও তার পূর্বাপর সংগ্রামের ধারাবাহিকতাকে আড়াল করার প্রবণতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি আ স ম আবদুর রব। সোমবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে আ স ম আবদুর রব বলেন, ইতিহাস কোনো […]