পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক বাণিজ্য স্বার্থের নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সফল চীন সফরের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বিশেষ করে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন, অবকাঠামোগত […]
স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়, সমমর্যাদার ভিত্তিতে ভারতের সাথে বন্ধুত্ব চাই: স্পিকার হাফিজ উদ্দিন

বাংলাদেশ ভারতের সাথে কোনো ‘স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক’ নয়, বরং দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যে সমমর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক চায় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভোলার সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার বলেন, আওয়ামী লীগ আমলে तत्कालीन পররাষ্ট্রমন্ত্রী ভারতের সাথে সম্পর্ককে স্বামী-স্ত্রীর সম্পর্ক বলে আখ্যা […]
রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানান। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্য-এর মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক […]
১৫ দিনের সফরে মালয়েশিয়া, ফিলিপাইন, তুরস্ক ও সৌদি আরব গেলেন জামায়াত নেতা সেলিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন ১৫ দিনের সফরে দেশের বাইরে গেছেন। সফরের শুরুতে তিনি মালয়েশিয়া পৌঁছাবেন। এরপর পর্যায়ক্রমে ফিলিপাইন ও তুরস্ক সফর করে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। ওমরাহ পালন শেষে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। সোমবার […]
সাবেক উপদেষ্টা আসিফের বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার এবং বিভিন্ন সংস্থায় উচ্চপদে নিয়োগের বিনিময়ে শত কোটি টাকা লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। নতুন এসব অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে চলমান অনুসন্ধানের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুদকের প্রধান […]
সরাইলে বিয়ের অনুষ্ঠানে নাচতে এসে দুই নারী নৃত্যশিল্পী সংঘবদ্ধ ধর্ষণের শিকার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নাচ পরিবেশন করতে এসে দুই নারী নৃত্যশিল্পী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে একজন কিশোরী রয়েছে। তিতাস নদীতে চলন্ত নৌকায় ঘটা এই বর্বরোচিত ঘটনায় সরাইল থানা পুলিশ অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী দুই নারীর বাড়ি কুমিল্লার চান্দিনা এলাকায়। তারা পেশাগতভাবে চুক্তির ভিত্তিতে […]
আদাবরে খাল থেকে বস্তাবন্দি নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

রাজধানীর আদাবর থেকে এক অজ্ঞাতনামা নারীর দেহাংশের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আদাবর ১০ নম্বর এলাকার হাক্কার মোড় সংলগ্ন খাল থেকে মরদেহের খণ্ডিত মাথা, দুটি হাত ও বিচ্ছিন্ন ধড় উদ্ধার করা হয়। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, খালের পানিতে ভাসমান বস্তা ও কালো ব্যাগের ভেতর থেকে স্থানীয়দের সংবাদের […]
সাংবাদিক তামিম হত্যা: মন্ত্রী রবি’সহ ৯ জনকে পুলিশের অব্যাহতির সুপারিশের বিরুদ্ধে বাদীর নারাজি

রাজধানীর মহানগর আবাসিক এলাকায় দীপ্ত টেলিভিশনের সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মন্ত্রী শেখ রবিউল আলম রবি’সহ নয়জনকে অব্যাহতির সুপারিশের বিরুদ্ধে নারাজি আবেদন করেছিলেন মামলার বাদী ও নিহত তামিমের বাবা সুলতান আহমেদ। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে ওই নয়জনের বিরুদ্ধে ‘সুনির্দিষ্ট তথ্য না পাওয়ায়’ অব্যাহতির সুপারিশ করা […]
বরিশালে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালে দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান ও বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা প্রায় ৭টার দিকে নগরীর প্যারারা রোডে অবস্থিত সমকালের বরিশাল ব্যুরো কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, প্রায় দুই বছর আগে সমকাল থেকে চাকরিচ্যুত হন পুলক চট্টোপাধ্যায়। চাকরি হারানোর […]
কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎ উৎপাদন অর্ধেক, দেশজুড়ে বেড়েছে লোডশেডিং

কয়লা সংকট কাটিয়ে উৎপাদন স্বাভাবিক হওয়ার পথেই ভারতে আদানির বিদ্যুৎকেন্দ্রে আবারও বড় ধরনের কারিগরি বিপর্যয় দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে হঠাৎ একটি ইউনিট বন্ধ হয়ে গেলে আদানি বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ কমে ৭৫০ মেগাওয়াটের নিচে নেমে আসে। ফলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংকট তীব্র হয়ে সারা দেশে লোডশেডিং মারাত্মক আকার ধারণ করেছে। ভারতের ঝাড়খন্ডে […]