‘অস্তিত্ব নেই’ প্রশাসনের এমন দাবির মধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গেইটে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ নম্বর গেইট এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের বড় ধরনের শোডাউন হয়েছে। শুক্রবার দুপুরে সংগঠনটির নেতাকর্মীদের উল্লেখযোগ্য সংখ্যায় সেখানে জড়ো হতে দেখা যায়। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন বক্তব্যে ক্যাম্পাসে ছাত্রলীগের প্রকাশ্য কার্যক্রম বা উপস্থিতি নেই—এমন একটি ধারণা পাওয়া যায়। তবে ১ নম্বর গেইট এলাকায় বড় আকারের এই জমায়েতের ঘটনায় প্রশাসনের বক্তব্য ও ক্যাম্পাসের দৃশ্যমান […]
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফিরতে বাঁধা না দেবার দাবিতে ঢাকায় আওয়ামী লীগের বিশাল মিছিল

শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার দাবিতে রাজধানীর গুলশানে বিশাল শোডাউন করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে গুলশান-১ গোল চত্বরের দিকে এগিয়ে যায়। কর্মসূচিতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন বলে দাবি করেছেন অংশগ্রহণকারীরা। তাদের দাবি, শোডাউনে প্রায় […]
আদমজী কলেজ থেকে বহিষ্কার হচ্ছেন সেই আব্দুল্লাহ সিফাত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকার, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘অশালীন’ ও ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ার অভিযোগে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ সিফাতকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান থেকে কেন তাঁকে বহিষ্কার বা ছাড়পত্র দেওয়া হবে না, তার ব্যাখ্যা তিন কর্মদিবসের মধ্যে জানতে চাওয়া হয়েছে। গত ৬ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষের পক্ষে অধ্যাপক ড. নিলুফা আহসান […]
মায়ের শেষকৃত্যে অংশ নিতে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস

মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ সংক্রান্ত আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক। আদালতের আদেশ সূত্রে জানা যায়, কোতোয়ালি থানার এক […]
সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে তুমুল হট্টগোল

জাতীয় সংসদে ব্যাংক রেজ্যুলেশন (সংশোধন) বিল পাসের আলোচনার সময় ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে তীব্র হট্টগোল ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে রুমিন ফারহানা বিএনপির অতীত শাসনকালের সমালোচনা করে বলেন, “বিএনপি ক্ষমতায় আসা মানে গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট তৈরি হওয়া […]
ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান, যাবে না কোনো প্রতিনিধি দলও: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে এই সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি দলও অংশ নেবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার […]
হাটহাজারীতে ট্যাংকের গোলাবর্ষণে ২ সেনাসদস্য নিহত, আহত ১ কর্মকর্তা

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় ১ জন সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ঘটনাটি ঘটে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। আইএসপিআর জানায়, হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে রুটিন অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিকভাবে […]
বিশ্বে হামের সবচেয়ে বড় প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ: সিডিসি

বাংলাদেশ বর্তমানে বিশ্বে সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাবের মুখোমুখি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মার্চ থেকে এ পর্যন্ত দেশে ৯৯৯ জন হামে আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে মারা গেছেন। তবে একই দিন (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের […]
সিরাজগঞ্জে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে বজ্রপাতে অগ্নিকাণ্ড

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জ পৌর শহরের বাসভবনে বজ্রপাত থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া একটার দিকে পৌর শহরের হোসেনপুর এলাকার ‘আল-মাহমুদ এভিনিউ’ রোডের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, দুপুরে বৃষ্টির সঙ্গে হঠাৎ প্রচণ্ড বজ্রপাত শুরু হয়। এরই একপর্যায়ে মন্ত্রীর বাসার সামনের গ্যাস রাইজারে […]
মহেশখালীতে বাড়িতে ঢুকে হিন্দু গৃহবধূকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানকে নিজ বাড়িতে ঢুকে শিল্পী শীল (৫০) নামে এক হিন্দু গৃহকর্ত্রীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে হোয়ানকের কালাগাজীর পাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিল্পী শীল স্থানীয় ব্যবসায়ী রবি সওদাগরের স্ত্রী। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় নিহতের স্বামী রবি সওদাগর […]