জামায়াতকে ইসলামী দল বলা যায় না: চরমোনাই পীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আর ‘ইসলামী দল’ হিসেবে বিবেচনা করা যায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলুম মাদ্রাসায় আয়োজিত কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। চরমোনাই পীর দাবি করেন, জামায়াত তাদের লোগো থেকে ‘আকিমুদদ্বীন’ কথাটি […]
‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’: ইতালির ঘটনায় আসিফ নজরুল

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে তোপ দেগেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। অভিযুক্তদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে তিনি বলেছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলে শেষ পর্যন্ত ‘শূন্য হাতে দেশে ফিরতে হবে’। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। […]
নড়াইলে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অপরাধে মেরাজ আলী (২৫) নামের এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডিত মেরাজ আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রুদ্রপুর কালিয়াবকরি গ্রামের আমান উল্লাহ হকের […]
শেখ হাসিনা ফিরছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে, সরাসরি যাবেন গোপালগঞ্জ: সালাউদ্দিন শোয়েব চৌধুরী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভারতে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে পায়ে হেঁটে দেশে ফিরবেন বলে দাবি করেছেন ‘দ্য ব্লিটজ’ সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। দেশে ফিরে তিনি সরাসরি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। নিজের বক্তব্যে শোয়েব চৌধুরী জানান, এই প্রত্যাবর্তনের আগে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে […]
দলীয় গঠনতন্ত্র মোতাবেক শেখ হাসিনার অনুপস্থিতিতে আ. লীগের দায়িত্বে থাকবে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের নেতৃত্বের হাল শেখ রেহানা ধরছেন না; বরং দলের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম সভাপতির দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বয়ং শেখ হাসিনা। ভারতের সংবাদ মাধ্যম দ্য ওয়াল-এর এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। সাক্ষাৎকারে শেখ হাসিনাকে উদ্ধৃত […]
আ.লীগ নেতার প্রাডো গাড়িতে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগ নেতার দামি প্রাডো গাড়িতে চড়ে লংড্রাইভে অংশ নিয়েছেন বলে গুরুতর অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ চাঞ্চল্যকর দাবি তোলেন। সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে রাশেদ খাঁন লেখেন, মন্ত্রীপাড়ায় নাহিদ ইসলামের বাড়িতে আলোচনার সময় নাসীরুদ্দীন […]
বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

সম্প্রতি ঘটে যাওয়া মারাত্মক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপাল গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে তাঁর অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টে নেপাল পৌঁছানোর খবরটি নিশ্চিত করা হয়। এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা […]
পররাষ্ট্রে খলিলের রুম দখলে নিলেন হুমায়ুন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দপ্তর ব্যবহার ও দায়িত্ব বণ্টন নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সূত্রের দাবি, পররাষ্ট্রমন্ত্রী খলিলকে দুই মাসের জন্য নিউইয়র্কে পাঠানোর পর তাঁর ব্যবহৃত রুমটি দখলে নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে রুমটির সঙ্গে থাকা ওয়াশরুম বড় করে বাথরুমে রূপান্তর করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, খলিল দুই মাসের […]
পারিবারিক বিরোধে চিকিৎসক বোনকে হয়রানির প্রতিবাদে বোন ফরিদা আনজুমানের বার্তা

অনলাইনে পরিবারের একান্ত ব্যক্তিগত বিষয় ছড়িয়ে দিয়ে সামাজিক ও ব্যক্তিগতভাবে হয়রানি করার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ডা. ফারিয়া আনজুমানের বড় বোন ফরিদা আনজুমান। সম্প্রতি এক বিবৃতিতে তিনি নিজের, তার বোনদের এবং পরিবারের পক্ষে এই ঘটনার প্রকৃত প্রেক্ষাপট ও পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধের কথা তুলে ধরেন। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, চার বোন ও দুই ভাইয়ের মধ্যে মেজ […]
নৌকাবাইচ নিয়ে বিএনপি-জামায়াত দ্বন্দ্ব, উল্লাপাড়ায় ১৪৪ ধারা জারি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামী পৃথক নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত করতোয়া নদীর কালীগঞ্জ ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, করতোয়া নদীর একই স্থানে জামায়াত ৪-৫ সেপ্টেম্বর এবং বিএনপি […]