জামায়াত জোটের লংমার্চে ১ লাখ লিটার তেল অপচয়: রাশেদ খাঁন

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ঐক্যের ঘোষিত চট্টগ্রাম অভিমুখী লংমার্চে সাধারণ মানুষের কোনো আগ্রহ নেই বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সাথে এই কর্মসূচিতে বহরের অতিরিক্ত যানবাহনে আনুমানিক ১ লাখ লিটার তেল অপচয় হওয়ায় দেশের জ্বালানি সংকট ও জনভোগান্তি আরও বাড়ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া […]
এবার ঢাবি শিবিরকর্মীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন মোনামী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ তুলেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। পোস্টে তিনি জানান, বাসা পরিবর্তনের কাজ শেষে ক্লান্ত হয়ে ফেসবুকে ঢুকে তিনি জানতে পারেন যে […]
বাঁধা দিলে ছয় দফা হবে এক দফা দাবি: লং মার্চে জামায়াত জোট

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লং মার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট। এই কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দুর্নীতি ও জনদুর্ভোগের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জোটের শীর্ষ নেতারা। শনিবার সকাল ৭টায় রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে […]
পিরোজপুরের মঠবাড়িয়ায় ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুর রহমানের নির্দেশনায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এই মিছিল গত দুই বছরের মধ্যে মঠবাড়িয়ায় ছাত্রলীগের অন্যতম বৃহৎ ও জনবহুল মিছিল বলে দাবি করছেন স্থানীয় নেতাকর্মীরা। উপজেলা ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি মঠবাড়িয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ […]
শ্রীপুরে যুবদল নেতা ‘ভাইরাস রোমান’র বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়ায় এক ফার্মেসি ব্যবসায়ীকে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে মারধর, ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং তাঁর স্ত্রীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা ফজলুল হক রোমান ওরফে ‘ভাইরাস রোমান’-এর বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী মো. আতিকুল ইসলাম (৩৫) মাওনা উত্তরপাড়া এলাকার অব. লতিফের ছেলে। তিনি স্থানীয় ডেকু গার্মেন্টসের সামনে সরকার মার্কেটে […]
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান ও বিক্ষোভ

নোয়াখালীকে পৃথক প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন ঢাকায় বসবাসরত নোয়াখালী জেলার অধিবাসীরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে “চকবাজার স্টাফ সমিতি”-এর ব্যানারে এই মিছিল ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। জানা গেছে, বিকেলে ৩টার দিকে পুরান ঢাকার চকবাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ […]
বগুড়ার শিবগঞ্জে প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় বৃদ্ধা নিহত

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় গুরুতর আহত ফিরোজা বেগম (৬০) নামে এক বৃদ্ধার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। নিহত ফিরোজা বেগম উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকার মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা […]
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোটব্যাংক’ মনে করার ভ্রান্ত ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোটব্যাংক’ হিসেবে বিবেচনা করার অতীত ধারণা ও অপসংস্কৃতি ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পলাশী মোড় থেকে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের ফ্যাসিবাদী শক্তি এ দেশের সনাতন ধর্মের […]
ঢাকা-চট্টগ্রাম লংমার্চে প্রশাসনিক সহযোগিতা চাইলেন জামায়াত

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং দুর্নীতি-চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন দাবিতে আগামীকাল শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লংমার্চ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এই কর্মসূচি সফল করতে সরকারের প্রতি প্রশাসনিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম […]
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর-আশুলিয়া অংশের দুটি সার্ভিস সেতু সাধারণ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছেন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সাভার উপজেলার আশুলিয়ায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রে জানা গেছে, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকের উদ্যোগে এই মিছিলের […]