মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

আমি মুক্তিযোদ্ধা হিসেবে জাতির কাছে ক্ষমা চাই: সাংসদ মনিরুল হক

মহান মুক্তিযুদ্ধের সেনানায়ক জেনারেল এমএজি ওসমানীর জন্মবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন ও পাঠ্যপুস্তকে তার জীবনী অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।  বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বক্তব্য প্রদানকালে তিনি এ দাবি জানান। মনিরুল হক চৌধুরী বলেন, আমি মুক্তিযুদ্ধা হিসেবে শরম পেয়েছি, আমি জাতির কাছে ক্ষমা চাই। আমরা জেনারেল ওসমানীর প্রতি কোনো মর্যাদা রাখিনি। তার সম্পর্কে […]

আসিফ মাহমুদের সময়ে নিয়োগ পদোন্নতি ও বদলির নথি চেয়েছে দুদক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনকালে নিয়োগ, পদোন্নতি, বদলি ও পদায়নে অনিয়মের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের অংশ হিসেবে মন্ত্রণালয়ের কাছে সংশ্লিষ্ট বিভিন্ন নথি ও রেকর্ডপত্র তলব করা হয়েছে। একই সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্মসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ […]

বাংলাদেশ-চীন প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব

প্রধানমন্ত্রী’র প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সাক্ষাতে বাংলাদেশ ও চীনের বিদ্যমান সামরিক ও প্রতিরক্ষা […]

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বদলি, নিয়োগ ও পদোন্নতি এবং কেনাকাটায় সিন্ডিকেট করে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চার জনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অনুসন্ধানের তালিকায় থাকা অন্য তিন কর্মকর্তা হলেন— যুব […]

দীর্ঘ ৫ মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির শীর্ষ নেতা মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় টানা পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী আফরোজা আব্বাস। বুধবার (২ সেপ্টেম্বর) মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মির্জা আব্বাসকে বহনকারী বিমানটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বাংলাদেশ সময় রাত ৯টায় বিমানটির ঢাকার হযরত […]

বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি হওয়া উচিত দুই দেশের জনগণ: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের জনগণের সম্পর্ক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। তিনি বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক সবসময় নানা টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়ে গিয়েছে এবং ঐতিহাসিক এ সম্পর্ক বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে পরিবর্তিত হয়েছে। পারস্পরিক শ্রদ্ধা ও স্বাধীন সার্বভৌমত্বের ভিত্তিতেই এই সম্পর্ককে সামনে এগিয়ে নিতে […]

তুরস্ক-সৌদি আমাদের বন্ধু, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে আস্থা রয়েছে: ইরানি রাষ্ট্রদূত

তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবকে ইরানের বন্ধুরাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদী। তিনি বলেছেন, আমরা সৌদি আরবকে চ্যালেঞ্জ করতে চাই না। আমরা জানি, এই যুদ্ধে আমরা কেবল আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ করেছি। বাংলাদেশ সরকারের একটি চমৎকার ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি রয়েছে। এ বিষয়ে আমরা চিন্তিত নই এবং বিশ্বাস করি, […]

নারী শিক্ষার্থীদের নিয়ে অশালীন পোস্ট: ফেনী পলিটেকনিকে শিবির কর্মী পুলিশে সোপর্দ

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের নারী শিক্ষার্থী ও অধ্যক্ষকে নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য করে পোস্ট দেওয়ার অভিযোগে মোরশেদ আলম আদিব নামে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। সোমবার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে কলেজের হোস্টেল থেকে সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করেন। অভিযুক্ত আদিব ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় পর্বের শিক্ষার্থী এবং পলিটেকনিক শাখা শিবিরের সক্রিয় কর্মী […]

শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ১০

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্তসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার জমজম টাওয়ার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ানো দুই পক্ষ কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং মুন্সিগঞ্জ-১ আসনের […]

মাল্টিরোল ফাইটার কেনা ‘ফোর্সেস গোল’-এর অংশ, হুট করে সিদ্ধান্ত নয়: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীন থেকে আধুনিক মাল্টিরোল ফাইটার জেট ক্রয়ের পরিকল্পনা কোনো আকস্মিক বা বিচ্ছিন্ন বিষয় নয়, বরং এটি সশস্ত্র বাহিনীর দীর্ঘমেয়াদি ‘ফোর্সেস গোল’-এরই সুনির্দিষ্ট অংশ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা […]