মব নিয়ে উদ্বিগ্ন নাহিদ ইসলাম

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘রাজধানীর মিরপুরের মাজারসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, মব হলেও স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ব্যবস্থা নিচ্ছেন না। সরকারে যারা দায়িত্ব পালনে ব্যর্থ, তাদের সরে দাঁড়ানো উচিত। শনিবার (১৬ মে) বিকেলে রাজধানীতে জাতীয় যুব শক্তির বর্ষপূতির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘বিভিন্ন জায়গায় আপনারা মবের বিরুদ্ধে বলেছেন। আন্তর্জাতিক জায়গায় আপনারা […]
দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে : তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সতর্ক থাকুন, দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায় আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকব না। শক্ত হাতে প্রতিহত করব।’ শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি […]
কারিনা কায়সারের মৃত্যুতে আমি শোক জানাবো না : অভিনেতা আবদুল্লাহ রানা

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-এর মৃত্যুতে যখন শোবিজ অঙ্গনে শোকের ছায়া, তখন তাঁর মৃত্যুতে শোক প্রকাশে অস্বীকৃতি জানিয়ে প্রতিবাদ করেছেন প্রবীণ অভিনেতা আবদুল্লাহ রানা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া এক বক্তব্যে আবদুল্লাহ রানা বলেন, কারিনার মৃত্যুতে হয়তো আমার দুঃখ প্রকাশ করা উচিত, কিন্তু আমি করব না। তার এই মন্তব্য ঘিরে অনলাইনে […]
নেত্রকোনার কেন্দুয়ায় আওয়ামী লীগ নেতাকে হত্যা

নেত্রকোনার কেন্দুয়ায় ধান শুকানোকে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের সংঘর্ষে রহিম উদ্দিন আহম্মেদ (৮০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাকসুদ। এর আগে শুক্রবার (১৫ মে) রাত ৩টার দিকে ঢাকার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত রহিম […]
জনগণই আমাদের সব রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই-আগস্টে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে দেশ গঠনে হাত দিতে হবে। তিনি বলেন, ‘২০ কোটি মানুষের ৪০ কোটি হাত—এই ৪০ কোটি হাত যদি নেমে আসে, ৪০ কোটি হাত যদি একসঙ্গে কাজ করা ধরে, ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা পৃথিবীর বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবো। শনিবার […]
পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণা, সরকারকে সাধুবাদ জানালেন জামায়াত আমির

পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণা দেওয়ার সরকারকে সাধুবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘শুকনো মৌসুমে পদ্মা মরুভূমি আর বর্ষায় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকারকে সাধুবাদ জানাই তারা পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণা দিয়েছে। কিন্তু এটা যেন শুধু লোক দেখানো না হয়। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনাও বাস্তবায়ন করতে হবে।’ শনিবার (১৬ […]
নারী নেতৃত্ব হারাম বলে কী টিভি এডিটরস কাউন্সিলে জায়গা হয়নি নাজনীন মুন্নীর?

দেশের টেলিভিশন খাত আবারও দলীয়করণের পথে হাঁটছে—এমন আশঙ্কা প্রকাশ করে ক্ষোভ উগরে দিয়েছেন গ্লোবাল টিভির হেড অব নিউজ নাজনীন মুন্নী। টেলিভিশন সম্পাদকদের সাম্প্রতিক এক কাউন্সিল গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি প্রশ্ন তুলেছেন, এই কাউন্সিল কি সত্যিই “ইনক্লুসিভ সাংবাদিকতা” ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতিনিধিত্ব করে? স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, কাউন্সিলের সদস্যদের অধিকাংশই […]
নঈম নিজামের পোস্টে উঠে এলো নব্বইয়ের রাজনৈতিক সহনশীলতার এক ঘটনা

বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নব্বই-পরবর্তী বাংলাদেশের সংসদীয় রাজনীতির একটি আলোচিত ঘটনার বর্ণনা দিয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন, রাজনৈতিক উত্তেজনা থাকলেও সে সময় সরকার ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক সম্মান, সংলাপ এবং সংকট সমাধানের রাজনৈতিক সংস্কৃতি বিদ্যমান ছিল। […]
চাঁদপুরে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন। সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে তিনি রওনা হন। এ সফরে তিনি জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন করবেন।বিএনপি মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া বেলা সাড়ে ১২টায় […]
বন্দর-বিমানঘাঁটিতে মার্কিন প্রবেশাধিকার: চীন-ভারতকে কী উদ্বেগে ফেলবে?

বাংলাদেশের সমুদ্রবন্দর ও বিমানঘাঁটি মার্কিন সামরিক ব্যবহারের জন্য উন্মুক্ত করার সম্ভাব্য আলোচনা ঘিরে নতুন করে ভূ-রাজনৈতিক হিসাব-নিকাশ শুরু হয়েছে। ইউক্রেনভিত্তিক সামরিক সংবাদমাধ্যম militarnyi.com–এ প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য বাণিজ্য ও প্রতিরক্ষা সমঝোতা ওয়াশিংটনের আঞ্চলিক কৌশলে ঢাকার গুরুত্ব আরও বাড়িয়ে তুলতে পারে। প্রতিবেদনটিতে বলা হয়, “Agreement on Reciprocal Trade (ART)” নামে […]