সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ধামরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, থানায় অভিযোগ

ঢাকার ধামরাইয়ে স্থানীয় রাজনীতিতে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন এবং ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের নাশকতাবিরোধী কর্মসূচির সময় ঘটা এই রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) […]

সার মজুতের অভিযোগে জামায়াতের নায়েবে আমিরের পদ বাতিল

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির (২) মনিরুল ইসলামের রুকনিয়াত (প্রাথমিক সদস্য পদ) বাতিল করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. ইউসুফ আলী। উপজেলা আমির জানান, মনিরুল ইসলাম তার বসতবাড়িতে অবৈধভাবে ৫০ কেজি ওজনের ১৮ বস্তা ইউরিয়া সার মজুত করে রেখেছিলেন। গোপন […]

জাবির প্রধান ফটকে ৬ দফা দাবিতে ছাত্রলীগের ঝটিকা মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটকের সামনে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে ঝটিকা মানববন্ধন করতে দেখা গেছে। রাজনৈতিক কারণে প্রদত্ত বহিষ্কারাদেশ প্রত্যাহার, মিথ্যা মামলা বাতিল ও রাজবন্দিদের মুক্তিসহ ৬ দফা দাবি জানিয়ে তাঁরা এ কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। তবে […]

তথ্য গোপন করে বহুবিবাহ ও বাল্যবিয়ে রোধে ডিজিটাল হচ্ছে বিবাহ-তালাক নিবন্ধন: আইনমন্ত্রী

দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থাকে ডিজিটাল কাঠামোর আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে তথ্য গোপন করে প্রতারণামূলক একাধিক বিয়ে ও বাল্যবিবাহ রোধে কার্যকর ভূমিকা রাখা যাবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে ‘অনলাইনে তালাক ও নিকাহ নিবন্ধন সফটওয়্যারের ব্যবহার’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী […]

গাজীপুরের মেট্রিক্স পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

গাজীপুরের বাসন থানার ডেগিরচালা (ফকির মার্কেট) এলাকায় অবস্থিত ‘মেট্রিক্স’ নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। শনিবার (৩ অক্টোবর) বিকাল পৌনে ৩টার দিকে কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে জানান, মেট্রিক্স পোশাক কারখানার আট তলা ভবনের […]

শেখ হাসিনাকে ফেরত দেওয়া প্রসঙ্গে নির্দিষ্ট সময়সীমা বলা সম্ভব নয়: ভারতীয় হাইকমিশনার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি একটি নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার অংশ এবং এতে বিচার বিভাগ জড়িত। ফলে এই বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে বলা সম্ভব নয়। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত পঞ্চম ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর […]

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা ও নিরাপত্তাকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার (৩ অক্টোবর) পুলিশ তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে শুনানি […]

স্বাধীনতা আন্দোলনের পুরোধার নাম বদলে রাজাকারের নামে স্টেডিয়াম: ক্ষুব্ধ সচেতন মহল

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পটভূমি রচয়িতা, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি ও ঐতিহাসিক ৬ দফার লেখক সিএসপি কর্মকর্তা রুহুল কুদ্দুসের স্মৃতিবিজড়িত ‘যশোর স্টেডিয়াম’-এর নাম পরিবর্তনের ঘটনা নিয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ে বইছে তীব্র বিতর্ক ও ক্ষোভ। অভিযোগ উঠেছে, স্বাধীনতা আন্দোলনে অনন্য ভূমিকা পালনকারী ও স্বাধীনতার সর্বোচ্চ বেসামরিক পদকপ্রাপ্ত এই ব্যক্তিত্বের প্রতিষ্ঠিত স্টেডিয়ামটির নাম পরিবর্তন করে […]

মোহাম্মদপুরে এবার সেইন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঐতিহাসিক ঘণ্টা চুরি

রাজধানীর মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ে অবস্থিত সেইন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চ থেকে একটি ঐতিহাসিক পিতলের ঘণ্টা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১ অক্টোবর) গির্জা কর্তৃপক্ষের পক্ষ থেকে মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যবর্তী কোনো একসময়ে ঘণ্টাটি চুরি হয়। খবর পেয়ে […]

ফরিদপুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ফরিদপুরের সদরপুরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে একাধিকবার বলাৎকারের অভিযোগে মো. মাছুদ (৩৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী ওই শিক্ষককে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। শুক্রবার (২ অক্টোবর) সকালে ভুক্তভোগী শিশুটির মায়ের করা মামলায় ওই শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত শিক্ষকের বাড়ি খুলনার ডুমুরিয়া […]