নান্দাইলে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা, মসজিদের ইমাম আটক

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি বৃদ্ধাশ্রমে আশ্রিত প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. রুবেল মিয়া (৩০) নামে স্থানীয় এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার ‘মাতৃছায়া বৃদ্ধাশ্রমে’ এ ঘটনা ঘটে। আটক রুবেল মিয়া জাহাঙ্গীরনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং স্থানীয় চৈতন কালী মসজিদের ইমাম। মাতৃছায়া বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম […]
ওসমান হাদি হত্যার বিচার ও তিন দাবিতে ইনকিলাব মঞ্চের ৩১ দিনের ‘মার্চ ফর ইনসাফ’

ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে আগামী ৭ অক্টোবর থেকে মাসব্যাপী ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে দেশের বিভিন্ন অঞ্চল অতিক্রম করে আগামী ৬ নভেম্বর টেকনাফ জিরো পয়েন্টে পথসভার মাধ্যমে ৩১ দিনের এই রোডমার্চ শেষ হবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক […]
‘এই ভাই স্লোগান বন্ধ, বহু বছর পর নানা বাড়ি আসছি’

বহু বছর পর নিজ নানা বাড়ি ফেনীতে স্মৃতিচারণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনব্যাপী সরকারি সফরে তিনি ফেনী পৌঁছান এবং শ্রীপুরে নানার ভিটা সফর করেন। স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজকে বহু বছর পরে নানা বাড়িতে আসলাম। সবচেয়ে প্রথম আমি এখানে ১৯৯১ সালে মা বেগম খালেদা জিয়ার সঙ্গে এসেছিলাম। এখন শুধু […]
দৌলতপুরে মাদক ব্যবসা ও রাজনৈতিক বিরোধে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

কুষ্টিয়ার দৌলতপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুটি পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে সড়কির আঘাতে টেঙ্গুর (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত সাতজন। সংঘর্ষের সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি (মরার চর) গ্রামে এই সংঘাতের ঘটনা ঘটে। নিহত […]
চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব যাচ্ছে বিদেশি অপারেটরের হাতে

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শ্রমিক সংগঠনগুলোর তীব্র বিরোধিতা ও আন্দোলনের মধ্যেই এসংক্রান্ত একটি খসড়া চুক্তি অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এনসিটির দায়িত্ব আন্তর্জাতিক অপারেটরের কাছে হস্তান্তরসংক্রান্ত খসড়া চুক্তি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে […]
নারীদের সঙ্গে অবাধ মেলামেশাসহ যেসব কারণে শিবিরের ‘সাথী’ পদ হারালেন রাকসুর জিএস আম্মার

নৈতিক পদস্খলন, মৌলিক ইবাদত পালনে উদাসীনতা, নারীদের সঙ্গে অবাধ মেলামেশা, অবৈধ অর্থনৈতিক লেনদেন ও সম্পদ তছরুপসহ নানাবিধ অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের ‘সাথী’ পদ বাতিল করেছে ইসলামী ছাত্রশিবির। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রাবি শাখা শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান। তিনি জানান, বিভিন্ন অনিয়মের অভিযোগের […]
জাবির ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডে ২৪ হত্যা: ৭ জনকে অব্যাহতি

যশোর শহরের চিত্রা মোড়ের পাঁচ তারকা মানের ‘জাবির ইন্টারন্যাশনাল’ হোটেলে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং ২৪ জনের প্রাণহানির ঘটনায় করা মামলার আসামিদের শনাক্ত করতে পারেনি পুলিশ। ফলে বিভিন্ন সময়ে সন্দেহভাজন হিসেবে আটক হওয়া সাতজনের অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন। তদন্ত কর্মকর্তার সুপারিশে […]
মিরপুরে উচ্ছেদ অভিযানে হকার-পুলিশ সংঘর্ষ, মসজিদে আগুন!

রাজধানীর মিরপুরে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চলাকালে হকারদের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সিটি করপোরেশনের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। উচ্ছেদ চলাকালে পাশের একটা মসজিদে বিদ্যুৎতের তার থেকে আগুন […]
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার করা রিট আবেদন হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মঙ্গলবার্র (২৯ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর অবকাশকালীন বেঞ্চে ওই রিট আবেদনের ওপর শুনানি শুরুর পর সেটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়। আসিফ […]
আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর চন্দ্র রায়

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে বিএনপি রাজপথে নয়, রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তবে এর অর্থ এই নয় যে বিএনপি তাদের সঙ্গে সহিংসতা বা মারামারিতে জড়াবে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শেরেবাংলা নগরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে […]