মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

তুরাগ ট্রাজেডি: মারধরের পরে পাড়ে উঠতে গেলে আঘাত, নদীতে সলিল সমাধি ঘটে তিন জনের

তুরাগ নদ থেকে গত দুই দিনে তিন তরুণের মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী চরম উত্তেজনা ও ধোঁয়াশা তৈরি হয়েছে। একদিকে ভুক্তভোগী পরিবার, প্রত্যক্ষদর্শী ও যুবলীগ নেতার বক্তব্য এটিকে পুলিশ এবং প্রতিপক্ষ রাজনৈতিক কর্মীদের পরিকল্পিত হামলা ও যৌথ অভিযানের মুখে পড়ে সলিলসমাধির ঘটনা বলে দাবি করছে; অন্যদিকে পুলিশ প্রশাসন পুরো বিষয়টিকে ‘দুর্ঘটনা’ ও ‘গুজব’ বলে […]

আ.লীগের আমলের চেয়ে বিএনপির আমলে আরও বেশি মার খেয়েছি: এনসিপি নেতা

ঢাকার দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কোতোয়ালী থানার প্রধান সমন্বয়ক আনোয়ার হোসেনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার শুনানি শেষে ঢাকার আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের এসআই জহিরুর ইসলাম আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে […]

তুরাগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মীকে হত্যার অভিযোগ সাবেক সভাপতি রিপনের

রাজধানীর তুরাগ এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে নির্যাতন ও হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়ার অভিযোগ তুলেছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। একই সাথে এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। শনিবার (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দাবি করেন, তুরাগ নদী থেকে […]

আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “এ বিপ্লব কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, কোনো গোষ্ঠী ও পরিবারকে তোষামোদ করার জন্য নয়, কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করার জন্য নয়। বরং দুনিয়ার বুকে স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে সম্মান, ইজ্জত, শক্তি, সাহস […]

একদলীয় শাসনব্যবস্থা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না। তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয়করণের মাধ্যমে সরকার একক আধিপত্য প্রতিষ্ঠার পথে এগোচ্ছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান […]

আওয়ামী লীগ স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে কি সংসদে রুমিন ফারহানার প্রশ্ন

স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন কি না সে বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। একই সঙ্গে দেশে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা স্থানীয় সরকার নির্বাচন (ইউনিয়ন, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন) কবে অনুষ্ঠিত হবে, তা-ও জানতে চান তিনি। গতকাল সোমবার জাতীয় […]

হলফনামায় ‘মিথ্যা তথ্য’: হান্নান মাসউদের এমপি পদ বাতিলের দাবি রাশেদ খানের

নির্বাচনী হলফনামায় অসত্য ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য হান্নান মাসউদের পদ বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি নেতা রাশেদ খান। আজ সোমবার (১৫ জুন) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই আইনি ও রাজনৈতিক প্রশ্ন তোলেন। রাশেদ খান দাবি করেন, সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে খোদ এমপি হান্নান […]

জনরায় অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন টিকতে পারে না: ডা. শফিকুর রহমান

দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের মতামতকে উপেক্ষা করা গণতন্ত্রের চেতনার পরিপন্থী। জনরায় মানে না যে সরকার, সে সরকার কখনো জনগণের সরকার হতে পারে না। গতকাল শনিবার (১৩ জুন) বিকেলে […]

শেখ হাসিনার ১৭ বছরে গ্যাসের যা দাম বেড়েছিল, বিএনপির ৩ মাসে ততটা বেড়েছে: আসিফ মাহমুদ

বিএনপির অ্যাডমিনিস্ট্রেশন ও দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই বলে মন্তব্য করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেন, শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলে গ্যাসের যে পরিমাণ মূল্য বৃদ্ধি হয়েছিল, বিএনপি সরকার মাত্র তিন মাসেই সমপরিমাণ মূল্য বৃদ্ধি করেছে। শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লা জেলার একটি পার্টি সেন্টারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ঈদ পুনর্মিলনী ও […]

যুক্তরাষ্ট্র ছাত্রলীগে পদ পেলেন না আলোচিত স্বপ্নীল, নতুন কমিটিকে ‘অস্বীকার’ করে ক্ষোভ প্রকাশ

মাহমুদুল হাসানকে সভাপতি ও হৃদয় মিয়াকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্রলীগ অবশেষে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে। তবে এই কমিটিতে বহুল আলোচিত নেতা স্বপ্নীল খান কোনো পদ না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা-সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী […]