সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি

সিলেটের বিশ্বনাথ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ ও মানববন্ধন কর্মসূচীকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও সংঘর্ষের আশঙ্কায় পৌর শহরজুড়ে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহেদ বিন কাশেমের স্বাক্ষরিত […]

ওসির কক্ষে বসেই হুমকি দিলেন বিএনপি নেতা মতিউর, সাময়িক বহিষ্কার

শরীয়তপুরের নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের কক্ষে বসে তাকে সরাসরি হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে। এ সংক্রান্ত ৩৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় তীব্র সমালোচনা। ঘটনাটি প্রকাশ্যে আসার এক দিনের মাথায় মতিউর রহমানকে দলীয় সব পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে শরীয়তপুর জেলা […]

তুষারের ভিডিও ভাইরাল, ‘বিথী’র সঙ্গে থাকতে চেয়েছিলেন অনকন্ডিশনাল প্রতিশ্রুতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও দলের মিডিয়া প্রধান সারোয়ার তুষারের ২০১৯ সালের একটি আবেগঘন ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওটিতে সাংবাদিক ও লেখক বিথী সপ্তর্ষির প্রতি ভালোবাসার কথা বলতে দেখা গেছে তুষারকে। সোমবার (৫ অক্টোবর) রাত ৮টা ১৪ মিনিটে অভিনেত্রী নীলা ইসরাফিলের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করা হয়। […]

টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিনেই আহ্বায়কের পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদনের মাত্র আট দিনের মাথায় দলটির সকল পদ থেকে পদত্যাগ করেছেন নবগঠিত আহ্বায়ক শাহিদ আলম। একই সঙ্গে তিনি ভবিষ্যতে আর কখনো রাজনীতিতে যুক্ত না হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। রবিবার (৪ অক্টোবর) বিকালে শারীরিক অসুস্থতা, পারিবারিক সমস্যা ও ব্যবসা-বাণিজ্যের ক্ষতির কারণ দেখিয়ে গোপালগঞ্জ জেলা এনসিপির […]

সাত দফা দাবিতে ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও দেশের সামগ্রিক অর্থনৈতিক সংকট নিরসনসহ সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে ঐতিহাসিক লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট। সোমবার (৫ অক্টোবর) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম […]

ধামরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, থানায় অভিযোগ

ঢাকার ধামরাইয়ে স্থানীয় রাজনীতিতে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন এবং ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের নাশকতাবিরোধী কর্মসূচির সময় ঘটা এই রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) […]

জাবির প্রধান ফটকে ৬ দফা দাবিতে ছাত্রলীগের ঝটিকা মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটকের সামনে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে ঝটিকা মানববন্ধন করতে দেখা গেছে। রাজনৈতিক কারণে প্রদত্ত বহিষ্কারাদেশ প্রত্যাহার, মিথ্যা মামলা বাতিল ও রাজবন্দিদের মুক্তিসহ ৬ দফা দাবি জানিয়ে তাঁরা এ কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। তবে […]

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা ও নিরাপত্তাকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার (৩ অক্টোবর) পুলিশ তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে শুনানি […]

ওসমান হাদি হত্যার বিচার ও তিন দাবিতে ইনকিলাব মঞ্চের ৩১ দিনের ‘মার্চ ফর ইনসাফ’

ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে আগামী ৭ অক্টোবর থেকে মাসব্যাপী ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে দেশের বিভিন্ন অঞ্চল অতিক্রম করে আগামী ৬ নভেম্বর টেকনাফ জিরো পয়েন্টে পথসভার মাধ্যমে ৩১ দিনের এই রোডমার্চ শেষ হবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক […]

নারীদের সঙ্গে অবাধ মেলামেশাসহ যেসব কারণে শিবিরের ‘সাথী’ পদ হারালেন রাকসুর জিএস আম্মার

নৈতিক পদস্খলন, মৌলিক ইবাদত পালনে উদাসীনতা, নারীদের সঙ্গে অবাধ মেলামেশা, অবৈধ অর্থনৈতিক লেনদেন ও সম্পদ তছরুপসহ নানাবিধ অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের ‘সাথী’ পদ বাতিল করেছে ইসলামী ছাত্রশিবির। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রাবি শাখা শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান। তিনি জানান, বিভিন্ন অনিয়মের অভিযোগের […]