সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার করা রিট আবেদন হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মঙ্গলবার্র (২৯ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর অবকাশকালীন বেঞ্চে ওই রিট আবেদনের ওপর শুনানি শুরুর পর সেটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়। আসিফ […]

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর চন্দ্র রায়

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে বিএনপি রাজপথে নয়, রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তবে এর অর্থ এই নয় যে বিএনপি তাদের সঙ্গে সহিংসতা বা মারামারিতে জড়াবে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শেরেবাংলা নগরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে […]

শেখ হাসিনার ৮০তম জন্মদিনে সজীব ওয়াজেদ জয়ের আবেগঘন বার্তা

ক্ষমতার পটপরিবর্তনের পর ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৮০তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে ভারতগামী হওয়ার পর এটি তাঁর টানা তৃতীয় জন্মদিন। সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজ ভেরিফাইড ফেসবুক পেজে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা […]

ধানমন্ডি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মিছিল, আটক ৩

রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অর্ধশতাধিক কর্মী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মিছিল করেছে। মিছিল থেকে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর সড়ক এলাকার ইবনে সিনা হাসপাতালের পাশ থেকে ‘মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ’-এর ব্যানারে মিছিলটি শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি বাটা শোরুমের সামনে […]

ঢাকার গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক বহু

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় দলীয় কার্যালয় ভেতরে বৈঠকরত প্রায় ৩০-৪০ জন নেতাকর্মীকে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ৩টা থেকে এ অভিযান শুরু হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনাস্থলে দায়িত্বরত এসআই নাজমুল হোসেন জানান, বেলা ৩টার দিকে খবর পেয়ে পুলিশ ভবনটির তিনতলায় […]

সঠিক পদ্ধতি ও সময়েই দেশে ফিরবেন: শেখ হাসিনা

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরে যাবেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক লাইভ অডিও সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। নয়াদিল্লি থেকে সম্প্রচারিত এই সাক্ষাৎকারটি ছিল এনডিটিভির সঙ্গে তাঁর প্রথম অডিও কথোপকথন। সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, একজন নাগরিক ও সাবেক রাষ্ট্রনেতা হিসেবে শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে দেশে ফেরার […]

শাহরাস্তিতে প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতা উধাও

চাঁদপুরের শাহরাস্তিতে এক প্রবাসীর স্ত্রীকে সাথে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহরাস্তি পৌর আহ্বায়ক শেখ রহমত উল্লাহ উধাও হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর শ্বশুর হারুনুর রশিদ শাহরাস্তি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাহরাইনপ্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সাথে নিয়ে তাঁরই […]

দাবি না মানলে এক দফার আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত আমিরের

সরকার জুলাই আন্দোলনের সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবি না মানলে এক দফার আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বগুড়া মহানগরীর মাটিডালি বিমান মোড়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। ঢাকা থেকে সড়কপথে রংপুরের উদ্দেশে […]

জিন্নাহর বাবা হিন্দু মাছ বিক্রেতা ছিলেন: বিএনপি নেতা ফজলুর রহমান

মুহাম্মদ আলী জিন্নাহর বাবা হিন্দু ছিলেন এবং তিনি মাছ বিক্রি করতেন বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙার প্রসঙ্গ টেনে তিনি এই মন্তব্য করেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে […]

৮ দফা দাবি আদায়ে লংমার্চে কোটি মানুষ অংশ নিতে প্রস্তুত: মিয়া গোলাম পরওয়ার

জুলাই সনদ বাস্তবায়ন, তিস্তা ব্যারেজ প্রকল্প পরিচালনা ও চাঁদাবাজি বন্ধসহ ৮ দফা দাবি আদায়ে দেশের কোটি কোটি মানুষ মাঠে নামতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির সর্বশেষ প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, লংমার্চ চলাকালে […]