প্রবাসীদের ভোটাধিকার খর্ব মেনে নেওয়া হবে না: ডা. শফিকুর রহমান

বর্তমান সরকার দেশবাসীকে দেওয়া নানা প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীদের শুধু ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে আখ্যা দিলেই সরকারের দায়িত্ব শেষ হয়ে […]
কুষ্টিয়ায় জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক মন্তব্যের অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ […]
আদানির বিদ্যুতের সুইচ ভারতে, যেকোনো সময় বন্ধ করতে পারে: রুহুল কবির রিজভী

ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ প্রক্রিয়ার অনিয়ম এবং ভারতের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধের শঙ্কা প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের ঝাড়খণ্ডে আদানির বিদ্যুৎকেন্দ্রের মূল সুইচ রয়েছে, তারা যেকোনো সময় রাজনৈতিক কারণে তা বন্ধ করে দিতে পারে। বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান […]
আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি

সবার জানা, গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যায়নি বাংলাদেশ ক্রিকেট দল। সে সিদ্ধান্তের যৌক্তিকতা ও যথার্থতা নিয়ে তখনও প্রশ্ন উঠেছিল। তাৎক্ষণিকভাবে ক্রিকেটারদের কেউ প্রকাশ্যে মন্তব্য না করলেও সময়ের প্রবাহতায় পরে ক্রিকেটার ও কোচদের কেউ কেউ পরিষ্কার জানিয়েছেন, ক্রিকেটাররা বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু সরকার ও বিসিবি না চাওয়ায় দল ভারতে বিশ্বকাপ খেলতে যেতে […]
রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানান। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্য-এর মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক […]
১৫ দিনের সফরে মালয়েশিয়া, ফিলিপাইন, তুরস্ক ও সৌদি আরব গেলেন জামায়াত নেতা সেলিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন ১৫ দিনের সফরে দেশের বাইরে গেছেন। সফরের শুরুতে তিনি মালয়েশিয়া পৌঁছাবেন। এরপর পর্যায়ক্রমে ফিলিপাইন ও তুরস্ক সফর করে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। ওমরাহ পালন শেষে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। সোমবার […]
‘অস্তিত্ব নেই’ প্রশাসনের এমন দাবির মধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গেইটে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ নম্বর গেইট এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের বড় ধরনের শোডাউন হয়েছে। শুক্রবার দুপুরে সংগঠনটির নেতাকর্মীদের উল্লেখযোগ্য সংখ্যায় সেখানে জড়ো হতে দেখা যায়। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন বক্তব্যে ক্যাম্পাসে ছাত্রলীগের প্রকাশ্য কার্যক্রম বা উপস্থিতি নেই—এমন একটি ধারণা পাওয়া যায়। তবে ১ নম্বর গেইট এলাকায় বড় আকারের এই জমায়েতের ঘটনায় প্রশাসনের বক্তব্য ও ক্যাম্পাসের দৃশ্যমান […]
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফিরতে বাঁধা না দেবার দাবিতে ঢাকায় আওয়ামী লীগের বিশাল মিছিল

শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার দাবিতে রাজধানীর গুলশানে বিশাল শোডাউন করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে গুলশান-১ গোল চত্বরের দিকে এগিয়ে যায়। কর্মসূচিতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন বলে দাবি করেছেন অংশগ্রহণকারীরা। তাদের দাবি, শোডাউনে প্রায় […]
সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে তুমুল হট্টগোল

জাতীয় সংসদে ব্যাংক রেজ্যুলেশন (সংশোধন) বিল পাসের আলোচনার সময় ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে তীব্র হট্টগোল ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে রুমিন ফারহানা বিএনপির অতীত শাসনকালের সমালোচনা করে বলেন, “বিএনপি ক্ষমতায় আসা মানে গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট তৈরি হওয়া […]
জামায়াতকে ইসলামী দল বলা যায় না: চরমোনাই পীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আর ‘ইসলামী দল’ হিসেবে বিবেচনা করা যায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলুম মাদ্রাসায় আয়োজিত কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। চরমোনাই পীর দাবি করেন, জামায়াত তাদের লোগো থেকে ‘আকিমুদদ্বীন’ কথাটি […]