সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মুন্সীগঞ্জে চিরনিদ্রায় শায়িত

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে মুন্সীগঞ্জের গজারিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ মে) সকালে উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুল্লাহপুর গ্রামে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। কারিনা কায়সার জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ ও লোপা কায়সার দম্পতির মেয়ে। পরিবারের সদস্যরা জানান, ঢাকায় আনুষ্ঠানিকতা, কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন […]

কারিনা কায়সারের মৃত্যুতে আমি শোক জানাবো না : অভিনেতা আবদুল্লাহ রানা

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-এর মৃত্যুতে যখন শোবিজ অঙ্গনে শোকের ছায়া, তখন তাঁর মৃত্যুতে শোক প্রকাশে অস্বীকৃতি জানিয়ে প্রতিবাদ করেছেন প্রবীণ অভিনেতা আবদুল্লাহ রানা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া এক বক্তব্যে আবদুল্লাহ রানা বলেন, কারিনার মৃত্যুতে হয়তো আমার দুঃখ প্রকাশ করা উচিত, কিন্তু আমি করব না। তার এই মন্তব্য ঘিরে অনলাইনে […]

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ রবিবার দেশে আসবে

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ আগামীকাল রবিবার (১৭ মে) ভারত থেকে দেশে আসবে বলে জানিয়েছেন তাঁর বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। তিনি বলেন, আগামীকাল বিকেল ৩টা নাগাদ কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছাবে। বাদ আসর বনানী ডিওএইচএস জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।এরপর সোমবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দ্বিতীয় জানাজা […]

জেমস ক্যামেরনের বিরুদ্ধে মামলা করলেন অভিনেত্রী 

হলিউড পরিচালক জেমস ক্যামেরন ও ডিজনির বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী কোয়োরিয়ানকা কিলচার। তার অভিযোগ— জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ‘অ্যাভাটার’-এর একটি চরিত্রের মুখের নকশায় তার মুখাবয়ব অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে। মামলায় কিলচার দাবি করেছেন, ২০০৫ সালে তার একটি পুরনো ছবি (যখন তিনি কিশোরী ছিলেন) থেকে অনুপ্রাণিত হয়ে ‘অ্যাভাটার’-এর নাভি চরিত্র নেইতিরি-র মুখের ডিজাইন তৈরি করা হয়। […]

শিল্পী সমিতির নির্বাচনে বাপ্পারাজ-মুক্তি প্যানেল

শিল্পীদের অধিকার রক্ষার লক্ষ্যকে সামনে রেখে একসঙ্গে প্যানেল গঠন করছেন চিত্রনায়ক বাপ্পারাজ এবং চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বাপ্পারাজ সভাপতি পদে এবং মুক্তি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন। তাদের এই যৌথ প্যানেল গঠনের বিষয়টি ইতোমধ্যেই নিশ্চিত করেছেন তারা। বাপ্পারাজ বলেন, “শিল্পীদের অধিকার রক্ষা ও কল্যাণের জন্যই আমরা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। সবাই […]

নতুন চলচ্চিত্র নিয়ে বড়পর্দায় আসছেন ভাবনা

বড়পর্দায় নতুন করে যাত্রা শুরু হয়েছে জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার। চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’-এর পর একের পর এক নতুন চলচ্চিত্রে যুক্ত হওয়ার খবর আসছে তার। আসিফ ইসলাম পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস-এর মাধ্যমে আন্তর্জাতিক পরিসরেও ভাবনার উপস্থিতি সম্প্রতি নজর কেড়েছে সবার। বৃহস্পতিবার জানা গেল তাঁর নতুন চলচ্চিত্রে যুক্ত হওয়ার খবর। […]

ওমর সানি ও মৌসুমীর ২৯ বছরের রঙিন রসায়ন

ভৌগোলিক দূরত্ব যে হৃদয়ের টানে কোনো বাধা হতে পারে না, তা আবারও প্রমাণ করলেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম কালজয়ী ও জনপ্রিয় দম্পতি ওমর সানি ও মৌসুমী। বর্তমানে মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও দেশেই রয়েছেন ওমর সানি। তবে এই হাজার মাইলের ব্যবধান তাদের সম্পর্কের উষ্ণতায় বিন্দুমাত্র ভাটা ফেলতে পারেনি। সম্প্রতি ওমর সানির ৫৫তম জন্মদিন উপলক্ষে মৌসুমীর পাঠানো একটি […]

ফিরছেন বলিউডের জনপ্রিয় জুটি সালমান-কারিনা!

২০১৫ সালে বজরঙ্গী ভাইজানের পর আর একসাথে দেখা যায়নি বলিউডের জনপ্রিয় জুটি সালমান-কারিনা কে। ১১ বছর পর ফের আলোচনায় এলেন তারা দু’জন। বলিউডে নতুন করে চর্চায় সালমান খান–এর আসন্ন সুপারহিরো প্রজেক্ট। পরিচালক জুটি রাজ ও ডিকে–র সঙ্গে এই ছবিকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছিল আগেই, এবার সেই আগ্রহ আরও বাড়িয়ে দিল নায়িকা নির্বাচন নিয়ে নতুন আপডেট। […]

ঢাবির জয়নুল গ্যালারিতে দোলন আর্ট এক্সিবিশন উদ্বোধন

যশোর থেকে প্রকাশিত শিশু-কিশোর পত্রিকা দোলনের উদ্যোগে আয়োজিত ‘দোলন আর্ট এক্সিবিশন ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আয়োজিত এ ব্যতিক্রমধর্মী প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেজাউদ্দিন স্টালিন বলেন, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সৃজনশীলতা ও কল্পনাশক্তিকে বিকশিত করার জন্য এ ধরনের আয়োজন […]

সাগরদাঁড়িতে বৈশাখী ঝড়ে উপড়ে গেল মধুসূদনের স্মৃতির সেই ‘বটবৃক্ষ’

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের শৈশবের স্মৃতিবিজড়িত এবং তাঁর বিখ্যাত চতুর্দশপদী ‘বটবৃক্ষ’ কবিতার সেই ঐতিহাসিক বটগাছটি আর নেই। শনিবার দুপুরে হানা দেওয়া প্রচণ্ড বৈশাখী ঝড়ে গাছটি উপড়ে পড়েছে। কবির স্মৃতিধন্য সাগরদাঁড়ির কপোতাক্ষ নদ পাড়ের মালোপাড়ায় অবস্থিত এই প্রাচীন বৃক্ষটি হারিয়ে যাওয়ায় স্থানীয় মানুষ ও সাহিত্যপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার দুপুরে হঠাৎ মেঘাচ্ছন্ন আকাশে তীব্র […]