সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মন্তেশ্বরে ধরাশায়ী সিদ্দিকুল্লা চৌধুরী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধরনের ওলটপালটের সাক্ষী হলো পূর্ব বর্ধমানের মন্তেশ্বর আসন। তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে পরাজিত করে এই আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সৈকত পাঁজা। রাজনৈতিক মহলে সিদ্দিকুল্লা চৌধুরীর এই পরাজয় বিশেষ তাৎপর্য বহন করছে। উল্লেখ্য, বাংলাদেশে ১৯৭১ সালের যুদ্ধাপরাধী ও রাজাকারদের বিচারের বিরোধী হিসেবে পরিচিত এবং বিভিন্ন […]

দীর্ঘ শাসনের অবসান পশ্চিমবঙ্গে ‘পদ্ম’ ফুটেছে : নরেন্দ্র মোদি

দীর্ঘ ১৫ বছরের রাজ্য শাসনের অবসান হলো তৃণমূল কংগ্রেসের। প্রথমবারের মতো বাংলায় ফুটছে ‘পদ্ম’। অপ্রত্যাশিত বড় জয়ে নবান্নের মসনদে বসতে চলেছে বিজেপি। এই জয় চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (৪ মে) নিজের স্যোশাল মিডিয়ায় এক পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের শক্তির জয় হয়েছে। সেই […]

কে হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথমবারের মতো ক্ষমতায় আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর ফলে এখন সবার নজর ধীরে ধীরে দলটির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর দিকে সরছে। নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার জোর দিয়ে বলেছিলেন, যেকোনও এক বাঙালিই রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। তৃণমূল কংগ্রেসের তোলা ‘বহিরাগত’ তত্ত্বের পাল্টা হিসেবেই অমিত শাহের এই মন্তব্য ছিল। বিজেপির পক্ষ থেকে […]

‘খেলা শেষ’, বলছে পশ্চিমবঙ্গ বিজেপি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রাজ্যের বিজেপি ইউনিট পোস্ট করেছে, ‘খেলা শেষ’। তবে পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী ও এজেন্টদের সতর্ক থাকার এবং ভোট গণনাকেন্দ্র ছেড়ে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। তার অভিযোগ, গেরুয়া শিবিরকে গণনায় এগিয়ে দেখাতে বিজেপি এবং নির্বাচন কমিশন মিলে একটি ‘পরিকল্পিত খেলা’ খেলছে। ভোট গণনায় দেখা […]

তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের ঐতিহাসিক উত্থান

রুপালি পর্দার পর এবার রাজনীতির ময়দানেও ‘থালাপতি’ ম্যাজিক। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, বড় ধরনের চমক দিয়েছে জনপ্রিয় অভিনেতা বিজয়ের নবগঠিত দল তামিলাগা ভেত্রি কাজাগাম (TVK)। সর্বশেষ খবর অনুযায়ী, বিজয় এবং তাঁর দল ১০৮টি আসনে এগিয়ে রয়েছে। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই এমন অভাবনীয় সাফল্য ভারতীয় রাজনীতিতে এক নজিরবিহীন ঘটনা হিসেবে দেখা হচ্ছে। […]

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলে এগিয়ে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে বইছে টানটান উত্তেজনা। সোমবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে রাজ্যের বিভিন্ন গণনাকেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে বড় ব্যবধানে পেছনে ফেলে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ১৪৮টি আসনে এগিয়ে […]

ইরানের ১৪ দফার নতুন শান্তি প্রস্তাব

ইরানের পক্ষ থেকে স্থায়ীভাবে যুদ্ধ অবসানের লক্ষ্যে পাঠানো ১৪ দফার নতুন একটি শান্তি প্রস্তাব পর্যালোচনার প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের এই প্রস্তাবটি শেষ পর্যন্ত ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য হবে কিনা— তা নিয়ে শুরুতেই বড় ধরনের সংশয় প্রকাশ করেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এসব কথা জানানো হয়। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক […]

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: ইতিহাস ও বর্তমানের চ্যালেঞ্জ

আজ ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। সাংবাদিকতার স্বাধীনতার মৌলিক নীতিগুলো উদযাপন, বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতার অবস্থা মূল্যায়ন এবং পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ উৎসর্গকারী সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন আজ। ২০২৬ সালে দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে “শান্তির ভবিষ্যৎ বিনির্মাণে: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য গণমাধ্যমের স্বাধীনতা।” এই দিবসের সূচনা হয়েছিল আফ্রিকার সাংবাদিকদের একটি […]

লিমন-বৃষ্টি হত্যা:চ্যাটজিপিটির কাছে লাশ গুমের পরামর্শ চেয়েছিল হিশাম

ইউরো-বাংলা ডেস্কযুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যার দায়ে অভিযুক্ত হিশাম আবুঘরবেহ লাশ গুমের উপায় খুঁজতে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির সাহায্য চেয়েছিল। আদালতের নথির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। ২৬ বছর বয়সী হিশাম আবুঘরবেহর বিরুদ্ধে জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে হত্যার দায়ে ‘ফার্স্ট-ডিগ্রি মার্ডার’-এর অভিযোগ আনা হয়েছে। […]

‘ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লাগল তৃণমূলের’

ইউরো-বাংলা ডেস্কপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলাকালীনই রাজ্য সফরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার তিনি কৃষ্ণনগরে এক জনসভায় বক্তব্য দেন, যেখানে ২৯ এপ্রিল ভোট হওয়ার কথা রয়েছে। ওই সভা থেকে তিনি নির্বাচন কমিশনের ভূমিকাকে প্রশংসা করেন। সভায় প্রধানমন্ত্রী একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন, তেমনি ঝাড়গ্রাম সফরে গিয়ে তার ঝালমুড়ি খাওয়ার […]