সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন !

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছেন মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। স্পিকার দেশে পৌঁছানোর পর শুক্রবার দুপুর নাগাদ তার কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করা হবে বলে জানা গেছে। অপর একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতিকে পদত্যাগের অনুরোধ জানানো […]

পদ্মাসেতুর সমান ব্যয়ে আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্প: ৯ হাজার কোটি টাকার সঙ্গে সময়ও বাড়ছে ৪ বছর

দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে আবারও বড় ধরনের ব্যয় বৃদ্ধি ও সময়সীমা সম্প্রসারণের মুখে পড়েছে। দ্বিতীয় সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুযায়ী প্রকল্পটির ব্যয় এক লাফে ৯ হাজার ৪৯৩ কোটি টাকা বাড়িয়ে ২৭ হাজার ৪৬ কোটি টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে ব্যয়ের দিক থেকে প্রকল্পটি দেশের সবচেয়ে আলোচিত মেগা প্রকল্প […]

চলতি অর্থবছরে রেলের লোকসান ১ হাজার ৮৮৯ কোটি টাকা

আয় বাড়লেও ব্যয়ের লাগাম টানতে না পারায় গেল ২০২৫-২৬ অর্থবছরে বড় অঙ্কের লোকসান গুনেছে বাংলাদেশ রেলওয়ে। সদ্য সমাপ্ত অর্থবছরে সংস্থাটি মোট ২ হাজার ৬৬ কোটি ৩৮ লাখ টাকা আয় করলেও পরিচালন ব্যয় হয়েছে ৩ হাজার ৯৫৫ কোটি টাকা। ফলে বছর শেষে রেলের নিট লোকসান দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৮ কোটি ৬২ লাখ টাকা। রবিবার (১৯ জুলাই) […]

প্রতিমন্ত্রী মীর শাহে আলম যখন সরকারি ঠিকাদার!

আইন, নৈতিকতা এবং সাংবিধানিক দায়বদ্ধতার তোয়াক্কা না করে ক্ষমতার সর্বোচ্চ চেয়ারে বসে সরকারি ঠিকাদারি ব্যবসা চালিয়ে যাওয়ার এক নজিরবিহীন অভিযোগ উঠেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নিজের এবং পরিবারের সদস্যদের নামে বিভিন্ন সরকারি দপ্তর থেকে প্রায় ৪০ কোটি টাকার কাজ হাতিয়ে নেওয়ার তথ্য […]

যশোরের বরেণ্য সাংবাদিক শামছুর রহমান কেবল হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বিএনপি নেতা!

আজ ১৬ জুলাই, বরেণ্য সাংবাদিক শামছুর রহমানের ২৬তম মৃত্যুবার্ষিকী। ২০০০ সালের এই দিনে দৈনিক জনকণ্ঠের যশোর অফিসে কর্মরত অবস্থায় আততায়ীর গুলিতে নির্মমভাবে নিহত হন তিনি। সাংবাদিক মহলে ‘কেবল’ ডাকনামে পরিচিত শামছুর রহমানকে বলা হতো দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তথ্যভাণ্ডার এবং ‘চলমান কম্পিউটার’। বিশেষ করে ভারতীয় রাজনীতি নিয়ে তাঁর অগাধ পাণ্ডিত্য ও বিশ্লেষণের কারণে জনকণ্ঠ কর্তৃপক্ষ ভারতের সাধারণ […]

যশোর অঞ্চলের চরমপন্থী ইতিহাস ও নতুন উগ্রবাদের উত্থান

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা যশোর একসময় ‘চরমপন্থী জোন’ হিসেবে কুখ্যাত ছিল। আশির দশক থেকে শুরু করে দুই হাজার সালের পর পর্যন্ত এই অঞ্চলে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল), গণবাহিনী, নিউ বিল্পবী কমিউনিস্ট পার্টিসহ নামে-বেনামে একাধিক চরমপন্থী দল সক্রিয় ছিল। অভ্যন্তরীণ কোন্দল, সাধারণ মানুষের ওপর নির্যাতন ও চাঁদাবাজির কারণে একসময় রক্তাক্ত জনপদে পরিণত হয়েছিল বৃহত্তর যশোর। সময়ের […]

তিতুমীর কলেজে হল সিট ভাগাভাগির অভিযোগ ৪ ছাত্রসংগঠনের বিরুদ্ধে

সরকারি তিতুমীর কলেজের আবাসিক হলে সিট বণ্টনকে কেন্দ্র করে ছাত্রদল, ছাত্রশক্তি, ইসলামী ছাত্র আন্দোলন (ইশা) এবং ছাত্র অধিকার পরিষদের বিরুদ্ধে সিট ভাগাভাগির অভিযোগ উঠেছে। নির্ধারিত বৈধ আসনের চেয়ে প্রায় দ্বিগুণ শিক্ষার্থীকে হলে সিট বরাদ্দ দিয়ে বিপুল পরিমাণ টাকা আদায়ের অভিযোগ উঠেছে সংগঠনগুলোর বিরুদ্ধে, যার কোনো প্রাতিষ্ঠানিক হিসাব নেই। এদিকে, সিট ভাগাভাগির এই প্রস্তাব প্রত্যাখ্যান করে […]

রাজনীতির আড়ালে উগ্রবাদের ডালপালা ও ভবিষ্যতের নিরাপত্তা ঝুঁকি

গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে যে শূন্যতা তৈরি হয়েছিল, তার সুযোগ নিয়ে উগ্রবাদী ও নিষিদ্ধ সংগঠনগুলো নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে কিনা তা নিয়ে জনমনে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার ভেঙে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিসহ বহু জঙ্গির পলায়ন এবং জামিনে বা অন্য উপায়ে বিতর্কিত ব্যক্তিদের মুক্তি পাওয়ার […]

প্রতিমন্ত্রী হওয়ার ৩ মাসেই মীর শাহে আলমের সম্পদ বেড়েছে ৮ গুণ!

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের স্থাবর সম্পদের পরিমাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের ব্যবধানে অবিশ্বাস্যভাবে ৮ গুণ বৃদ্ধি পেয়েছে। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা এবং বর্তমান সম্পদের বিবরণী বিশ্লেষণ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির এক অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় […]

ফিটনেস ক্লাবের আড়ালে দেশজুড়ে উগ্রবাদী ‘ফাতাহ’ নেটওয়ার্ক

মার্শাল আর্ট, কমব্যাট ট্রেইনিং এবং আত্মরক্ষার (সেলফ-ডিফেন্স) ছদ্মবেশে দেশের যুবসমাজকে উগ্রবাদে দীক্ষিত করার এক সুদূরপ্রসারী ষড়যন্ত্রের তথ্য ফাঁস হয়েছে। ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ (FCS) নামের একটি আন্ডারগ্রাউন্ড গ্রুপকে কেন্দ্র করে ঢাকা ও খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় জাল বিস্তার করেছে এই চক্র। ইতিমধ্যেই রাজধানীর রমনা পার্ক এলাকা থেকে গোপন প্রশিক্ষণ চলাকালে ২ জন এবং পরবর্তীতে তাদের ছাড়াতে […]