চিকিৎসা শেষে কারাগারে যশোর জেলা আ’লীগের সভাপতি মিলন

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা শেষে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগসহ বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে […]
দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুলের ৭ দিনের রিমান্ড আবেদন

রাজধানীর ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে আদালতে হাজির করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টা ২২ মিনিটের দিকে শেরেবাংলা নগর থানা পুলিশ একটি মাইক্রোবাসে করে তাদের ঢাকার চিফ […]
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীম মোল্লা হত্যার দুই বছর: অধরা বিচার, তদন্তে ধীরগতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লা (৩৫) হত্যার দুই বছর পূর্ণ হলেও এখনো তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আসামিদের কয়েকজনের রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে নিহতের পরিবার। ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনে হামলার অভিযোগে শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয়। […]
ঢাকার আদালতে ঢাকা ঘুরে পড়লেন মডেল মিষ্টি সুবাস

জুলাই আন্দোলনের সময় ঢাকার আশুলিয়া থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর শুনানিতে অংশ নিতে এসে আদালত চত্বরে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যান মডেল মোসা. সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাস। রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার সামনে এ ঘটনা ঘটে। অসুস্থ হয়ে পড়ার পর দায়িত্বরত নারী পুলিশ সদস্যরা তাকে […]
মায়ের শেষকৃত্যে অংশ নিতে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস

মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ সংক্রান্ত আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক। আদালতের আদেশ সূত্রে জানা যায়, কোতোয়ালি থানার এক […]
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হাইকোর্টের নির্দেশ

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’-কে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আগামী তিন বছরের মধ্যে এই বকেয়া অর্থ পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। মামলার […]
সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে কটূক্তি: গাজীপুরে সিফাত নামের যুবক গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও গালিগালাজ করার অভিযোগে গাজীপুর থেকে সিফাত আবদুল্লাহ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক সিফাত গাছা শাখা ‘ইনকিলাব মঞ্চের’ সদস্য হিসেবে জানা গেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী […]
চট্টগ্রামে জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর পিএস আরমানের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা

চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. আরমান উদ্দিনের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরমান উদ্দিনসহ মোট সাতজনকে আসামি করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তারের আদালতে মামলাটি দায়ের করেন লোহাগাড়ার আমিরাবাদ এলাকার প্রবাসী […]
ধানমন্ডি ৩২-এ হামলা ও ভাঙচুর: ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ২৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী […]
স্বামী তৌফীক নাওয়াজের দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি

প্রয়াত স্বামী ব্যারিস্টার তৌফীক নাওয়াজের জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনির ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ১২ ঘণ্টার জন্য তার সাময়িক মুক্তি কার্যকর থাকবে। বুধবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ডা. দীপু মনির […]