যশোরে মহিলা লীগ নেত্রী সাথি আটক

যশোর জেলা মহিলা লীগের অন্যতম নেত্রী বিলকিস সুলতানা সাথিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) যশোর শহরের মোল্লাপাড়া বাঁশতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাতে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটকের পর সাথীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা […]
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৌফীক নাওয়াজ আর নেই। মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এই মৃত্যুর সংবাদ নিশ্চিত করে জানান, তৌফীক নাওয়াজ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা […]
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় শিল্পী ডন গ্রেপ্তার

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় ৮ নম্বর আসামি আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (৯ আগস্ট) বিকেলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ দেন। এর আগে রোববার ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে পলাতক থাকা ডনকে আটক করে। […]
ঘুষ দাবির অভিযোগে বিএনপি সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদস্য করার বিনিময়ে ৩ কোটি টাকা দাবি করার অভিযোগ তোলায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগামী সাত দিনের মধ্যে এই অভিযোগের সপক্ষে উপযুক্ত প্রমাণ উপস্থাপন করার […]
মডেল মিষ্টি সুবাস জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

সদ্য সমাপ্ত বছরের জুলাই মাসে আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবর্ষণের ঘটনায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মডেল সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাসকে। তিনি চলতি বছরের শুরুতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচনায় এসেছিলেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে […]
রাষ্ট্রদ্রোহ ও ভাঙচুরের দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস দুটি পৃথক মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। রবিবার (২ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন। আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিন আবেদনের শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। মামলার নথি সূত্রে […]
শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী কারাগারে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ […]
শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

রাজধানীর শাপলা চত্বরে হত্যাযজ্ঞের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (২৯ জুলাই) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। ডিবি সূত্রে জানা গেছে, লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ইতোমধ্যেই […]
‘নির্দোষ হয়েও আমি অপরাধী’: আদালতে হাজিরা শেষে আইভী

পুলিশের ওপর হামলার অভিযোগে করা একটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। হাজিরা শেষে আদালত প্রাঙ্গণ ছাড়ার সময় অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমি সবসময় নারায়ণগঞ্জে হত্যা, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আর আজ আমিই অপরাধী! যাই হোক, এর বিচার আল্লাহ আছেন, আমার নারায়ণগঞ্জবাসী আছেন, তারা দেখবেন। মঙ্গলবার […]
জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে এনসিপি নেতা কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা

পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা নুরুজ্জামান কাফি, তাঁর বাবা এবিএম হাবিবুর রহমান এবং বড় ভাই মামুনের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি ও ক্ষয়ক্ষতির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২০ জুলাই) খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি […]