সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

৮১ ফুটের রামমূর্তি নির্মাণে আলোচিত হরিদাস সিআইডির হাতে গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের ঘোষণা দিয়ে দেশজুড়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকার উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মানিলন্ডারিং (অর্থ পাচার) মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) […]

প্রত্যক্ষদর্শী চলচ্চিত্র নির্মাতা আনন্দ কুটুমের দাবী: ইনু’র বিরুদ্ধে রায় ‘বাকোয়াজ’

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের সশ্রম কারাদণ্ডের রায়কে ‘বাকোয়াজ’ ও ‘সাজানো মিথ্যা মামলা’ বলে দাবী করেছেন সেসময়ের প্রত্যক্ষদর্শী ও চলচ্চিত্র নির্মাতা আনন্দ কুটুম। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ পোস্টে ওই সময়ের মাঠপর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরে এই রায়কে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও […]

শ্রম আইনের মামলায় গ্রেফতার শুভ্রসহ চারজনের জামিন

শ্রম আইনের মামলায় গ্রেফতার হওয়া নাভানা গ্রুপ-এর ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রসহ আত্মসমর্পণ করা চার আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৪ জুন) ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম তাদের জামিন মঞ্জুর করেন বলে আদালত সূত্রে জানা গেছে। এর আগে একই দিন ভোরে সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। গ্রেফতারের পর […]

কারাগার থেকে মুক্তি পেলেন ড. আবুল বারাকাত

রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি লাভ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারাকাত। গতকাল শনিবার (২০ জুন) তিনি কারাগার থেকে মুক্তি পান। ড. আবুল বারাকাতের পরিবার ও ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, দীর্ঘ কারাবাসের কারণে তাঁর শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছে। বর্তমানে তাঁকে প্রয়োজনীয় […]

১৪ বছরেও শেষ হয়নি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। ঢাকার একটি আদালত আগামী ২২ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন নির্ধারণ করেছেন। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১২৭ বার পিছিয়েছে। বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর […]

শাপলা চত্বর হত্যাকাণ্ডে দায় এড়ালেন মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনা আড়াল ও মিথ্যা তথ্য প্রচারের মামলায় মোজাম্মেল হক বাবু এবং ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনার পেছনে নিজেদের দায় অস্বীকার করেছেন। তাদের দাবি, তৎকালীন ‘ওপর মহলের’ নির্দেশেই তারা সবকিছু করেছিলেন। গত রবিবার (১৪ জুন) একাত্তর […]

শিশু রামিসা হত্যা মামলা: বাবা আব্দুল হান্নানের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে বিচার শুরু

রাজধানীতে চাঞ্চল্যকর শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২ জুন) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে মামলার বাদী ও রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সাক্ষ্য দেওয়া শুরু করেন। সাক্ষ্য দিতে এসে তিনি আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন এবং জড়িত আসামিদের […]

যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার

ইউরো বাংলা ডেস্ক যশোরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, হত্যা ও অস্ত্রসহ অন্তত ২০টি মামলার এজাহারভুক্ত আসামি কামরুল ইসলাম ওরফে খোঁড়া কামরুলকে (৪৭) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (৩১ মে) যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম। গ্রেপ্তারকৃত খোঁড়া কামরুল যশোর শহরতলীর খোলাডাঙ্গা […]

শংকরপুরে অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক

যশোর শহরের শংকরপুর এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারি অনিক হাসান অনি ও তার সহযোগী তানভীর আহমেদকে অস্ত্র, গুলি ও চাকুসহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার সন্ধ্যার পর শংকরপুর বাবলাতলা এলাকার একটি মাছের ঘেরের টংঘরের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক অনিক হাসান অনি শংকরপুর এলাকার আলতাফ হোসেন […]

সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। রবিবার (২৪ মে) দুপুরে উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি জামে মসজিদে এ ঘটনা ঘটে। আটক ইমাম হাফেজ মাহবুব ওরফে মাহবুল্লাহ (২৩) নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাপুর-বনপাড়া গ্রামের মৃত শাহেদ আলী আকন্দের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত ইমাম স্থানীয় আগরপুর […]