জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্পে ইয়াসিন বাহিনির গুলি বর্ষণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্প লক্ষ্য করে গভীর রাতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সন্ত্রাসী ইয়াসিন বাহিনীর সদস্যরা গুলি চালিয়েছেন বলে জানিয়েছে র্যাব। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়েছেন। তবে হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। রোববার দিবাগত রাত ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এর পরপর ওই এলাকায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ বাহিনী অভিযান শুরু […]
বৃদ্ধের বিরুদ্ধে খাবারের প্রলোভনে স্কুল ছাত্রীকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ

পাবনার চাটমোহরে খাবারের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আব্দুল জলিল (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর কুমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বৃদ্ধ ওই গ্রামের মৃত মিয়াজান প্রামানিকের ছেলে। ভুক্তভোগী ওই শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। […]
বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর মামলায় জামিন পেলেন ঢাবির ছাত্র আল মামুন

রাজধানী ঢাকার শাহবাগ এলাকায় ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ লাউডস্পিকারে বাজানোর ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অবশেষে জামিন লাভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে তিনি কারামুক্ত হন। গত ৭ মার্চ রাতে রাজধানীর চাঁনখারপুল ও শাহবাগ মোড়ে রিকশায় মাইক বেঁধে […]
রামিসা হত্যাকাণ্ড: আসামি সোহেলের জামায়াত কর্মী দাবি এলাকাবাসির

রয়পল্লবীতে চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শু রামিসার প্রধান ঘাতক এবং মামলার প্রধান আসামি সোহেলের রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ড নিয়ে নানা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের দাবি, সোহেল জামায়াতে ইসলামীর একজন সক্রিয় কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত নির্বাচনে স্থানীয় ওয়ার্ড পর্যায়ে জামায়াতে ইসলামীর প্রার্থীর […]
৫ আগস্ট থানা ও নৌপুলিশ ফাঁড়িতে হামলায় বিএনপি নেতা অনু গ্রেপ্তার

আওয়ামী লীগ সরকারের পতনের দিন সারা দেশে যে পরিকল্পিত সহিংসতা, থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল, তার সুনির্দিষ্ট তদন্ত ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এবার নারায়ণগঞ্জের আড়াইহাজারের ঘটনায় জড়িত মূল হোতাদের আইনের আওতায় আনা শুরু হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আড়াইহাজার থানা ও খাগকান্দা নৌপুলিশ ফাঁড়িতে হামলা, ব্যাপক লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় অবশেষে […]
রাজনৈতিক আক্রোশে দৈনিক ইত্তেফাককে আইনি নোটিশ পাঠাচ্ছেন সাংবাদিক রুশা শূর

প্রচলিত শ্রম আইন ও প্রাতিষ্ঠানিক নিয়মকানুনের তোয়াক্কা না করে দৈনিক ইত্তেফাক থেকে এক নারী সাংবাদিককে আকস্মিক বরখাস্তের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক রুশা শূরকে নিয়মবহির্ভূতভাবে চাকরিচ্যুত করার প্রতিবাদে এবং নিজের অধিকার আদায়ে তিনি দৈনিক ইত্তেফাক কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি নোটিশ (লিগ্যাল নোটিশ) পাঠাতে যাচ্ছেন। এই বরখাস্তের নেপথ্যে ইত্তেফাকের মাল্টিমিডিয়া নিউজ এডিটর রিন্তি এবং সংবাদকক্ষের ভেতরে রাজনৈতিক আক্রোশ […]
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের প্রটোকল অফিসারের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে কর্মরত প্রটোকল অফিসার নরেন ধরের (৩৮) অজ্ঞাত কারণে মৃত্যুকে কেন্দ্র করে কূটনৈতিক মহলে উদ্বেগ ও আলোচনা দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, নরেন ধরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তার মৃত্যুর প্রকৃত কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নরেন ধর চট্টগ্রামস্থ ভারতীয় […]
অন্তর্বর্তী সরকারের জারি করা দুই অধ্যাদেশ বাতিল হচ্ছে

নানা অসংগতি ও সীমাবদ্ধতা দূর করে অন্তর্বর্তী সরকারের জারি করা ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫’ এবং ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’ বাতিল করে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬’ এবং ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া প্রস্তুত করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। রবিবার (১৭ মে) […]
শরীয়তপুরে ছাত্রলীগ নেতার বাবার ওপর হামলা

শরীয়তপুরে ছাত্রলীগ নেতার বাবার ওপর হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, জেলা ছাত্রলীগ নেতা সাজিত মোল্লার পিতাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হলেও এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক […]
ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় অংশ নেওয়ায় স্কুল পড়ুয়া ছেলেদের গ্রেপ্তারের অভিযোগ

চট্টগ্রামে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন-এর জানাজা ঘিরে কয়েকজন তরুণকে গ্রেপ্তার ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানিয়েছেন তাঁর ছেলে মাহবুব রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাহবুব রহমান দাবি করেন, গত ১৪ মে বৃহস্পতিবার চট্টগ্রাম নগরী ও মিরসরাইয়ে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে […]