সীতাকুণ্ডে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা

চট্টগ্রামের সীতাকুণ্ডে ছাত্রলীগের এক নেতাকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেষ পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। আহত জাকারিয়া হাসান জিলহান সীতাকুণ্ড ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহসভাপতি। শনিবার (১৬ মে) রাত সোয়া ৮টার […]
ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

হামের টিকাদান কর্মসূচি বাতিলে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ উল্লেখ করে উপদেষ্টা পরিষদের ভূমিকা তদন্তের নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। আজ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। মন্ত্রিপরিষদসচিব ছাড়াও স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও জনপ্রশাসনসচিব […]
নেত্রকোনার কেন্দুয়ায় আওয়ামী লীগ নেতাকে হত্যা

নেত্রকোনার কেন্দুয়ায় ধান শুকানোকে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের সংঘর্ষে রহিম উদ্দিন আহম্মেদ (৮০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাকসুদ। এর আগে শুক্রবার (১৫ মে) রাত ৩টার দিকে ঢাকার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত রহিম […]
কক্সবাজারে ছাত্রলীগ নেতার মাকে পিটিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়ায় ছেলেকে বাঁচাতে গিয়ে ছৈয়দা বেগম (৪৮) নামে এক মায়ের মৃত্যুর ঘটনায় স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৬ মে) রাত ৮টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছৈয়দা বেগম স্থানীয় শ্রমজীবী সাব্বির আহমদের স্ত্রী। অভিযোগ উঠেছে উখিয়া উপজেলা বিএনপির সদস্য মিজান সিকদার, উপজেলা ছাত্রদলের […]
স্ত্রী হত্যার ‘ভুয়া’ মামলা, শেখ হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ

জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে গুলিতে স্ত্রী নিহত হওয়ার অভিযোগ তুলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৪ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন মো. সুমন নামে এক ব্যক্তি। তবে তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, এমন কোনো হত্যাকাণ্ডের ঘটনাই ঘটেনি। এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট গুলিতে স্ত্রী নিহত হওয়ার দাবি করে ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি আদালতে মামলাটি […]
মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখা সরকারের অঙ্গীকার

গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার (১৪ মে) নিউইয়র্কে জাতিসংঘের রাজনৈতিক, শান্তি প্রতিষ্ঠা ও শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহকারী মহাসচিব খালেদ খিয়ারির সঙ্গে বৈঠকে তিনি এসব বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অঙ্গীকার তুলে ধরেন। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী […]
বার নির্বাচনে বাধা ও হয়রানির অভিযোগে উদ্বেগ প্রকাশ ইংল্যান্ডের ‘দ্য ল সোসাইটি’র

বাংলাদেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতি ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে আইনজীবীদের অংশগ্রহণে বাধা, মনোনয়নপত্র জমা দিতে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং শারীরিক হয়রানির অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের সলিসিটরদের পেশাদার সংগঠন The Law Society of England and Wales। গত ১৩ মে প্রধানমন্ত্রী Tarique Rahman-এর কাছে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে এ উদ্বেগের কথা জানান […]
হামে শিশু মৃত্যু : ড. মুহাম্মদ ইউনূস ও নূরজাহান বেগমের বিচার দাবিতে বিক্ষোভ

হাম মহামারিতে শিশুমৃত্যুর জন্য সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিচার দাবিতে ঢাকার আদালত চত্বরে বিক্ষোভ করেছেন আইনজীবীরা। গতকাল বিকালে মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থি আইনজীবীদের একাংশ অংশ নেন। উপস্থিত আইনজীবীরা ড. ইউনূস ও নূরজাহানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধনে […]
যবিপ্রবিতে যৌন হয়রানির অভিযোগে প্রভাষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (ইএসটি) বিভাগের শিক্ষা সফরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভাগের একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ইএসটি বিভাগের প্রভাষক মোঃ মনিরুল ইসলামকে সকল একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখা এবং ভবিষ্যতে কোনো শিক্ষা সফরের দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের […]
ক্ষোভ নয়, নড়াইলবাসীকে ভালোবেসেই পাশে থাকতে চান ‘ম্যাশ’

রাজনীতির মাঠে ঝড় বয়ে গেছে, পুড়েছে আজীবনের অর্জন—স্মারক আর ট্রফি। ৫ আগস্টের সেই উত্তাল দিনে নড়াইলে নিজের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় যখন মাশরাফি বিন মুর্তজার বাবা গোলাম মর্তুজা অভিমানে বলে ওঠেন, ‘ছেলে বলেছে, আমি মারা গেলে লাশটা নড়াইলে নিও না’ তখন দেশজুড়ে তৈরি হয় এক বিষাদময় আবহ। কিন্তু বাবার সেই কঠিন মন্তব্যের সাথে দ্বিমত […]