সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

গুলি করে টাকা ছিনতাই ‎জামায়াত এমপির ভাগ্নে কারাগারে

রাজধানীর কদমতলী থানা এলাকায় ফাঁকা গুলি ছুড়ে ১৯ লাখ টাকা ডাকাতি এবং কয়েকজনকে কুপিয়ে আহতের অভিযোগের মামলায় ‎ঢাকা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জয়নুল আবেদীনের ভাগ্নে ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাব্বির মিয়ার জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে। ‎‎ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। রবু মিয়া […]

হোস্টেলে সমকামিতায় লিপ্ত থাকাতে দুই ছাত্রদল নেতার সিট বাতিল

রাজধানীর সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ছাত্রাবাসে সমকামিতায় লিপ্ত থাকার দায়ে ৪ ছাত্রের সিট বাতিল করা হয়েছে। একই সঙ্গে এক বহিরাগতসহ ৫ জনকে পুলিশে সোপর্দ করার পর ইতোমধ্যে ১৫ দিন কারাদণ্ডও ভোগ করেছেন তারা। এর মধ্যে দুইজন সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ছাত্রদলের পদধারী নেতা। শাস্তিপ্রাপ্ত চার শিক্ষার্থী হলেন বিএএএমএস (আয়ুর্বেদিক) ৩৩ ব্যাচের […]

আমি বঙ্গবন্ধুর দোসর ছিলাম, স্বাধীনতার যুদ্ধ করেছি : লতিফ সিদ্দিকী

‘আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দোসর ছিলাম, স্বাধীনতার যুদ্ধ করেছি। পাকিস্তান ভেঙেছি। তারই জন্য আজকে এখানে এসেছি।’ রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিনে থাকা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী আদালতে হাজিরা দিতে এসে এসব কথা বলেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তার এই হাজিরা মওকুফ করেন। তবে তিনি বিচারককে জানান, এ […]

সুপ্রিম কোর্ট বার নির্বাচনের মনোনয়ন নিয়ে অভিযোগ আইনজীবী পিয়া জান্নাতুলের

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) নির্বাচনের মনোনয়ন নিয়ে অভিযোগ তুলেছেন আইনজীবী পিয়া জান্নাতুল। তিনি বলেছেন, ‘অনেকের নমিনেশন বাতিল হয়েছিল, তাদের নিয়ে যদি একসঙ্গে ভোট দেওয়া হতো, আইনজীবীদের নেতা কে হবেন, তারা ভালো করে দেখতে পারতেন। কাকে তারা নির্বাচিত করবেন।’ বুধবার (১৩ মে) সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি […]

অনিয়মের স্বর্গরাজ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

সাভারের সবুজ ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একসময় পরিচিত ছিল প্রাণচাঞ্চল্য আর মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র হিসেবে। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বর্তমান সময় পর্যন্ত ঘটে যাওয়া একের পর এক ঘটনা প্রশাসনের চরম ব্যর্থতা এবং ক্যাম্পাসের ভঙ্গুর নিরাপত্তাব্যবস্থাকেই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে প্রক্টর অফিসের ভেতরে প্রক্টরের উপস্থিতিতেই পিটিয়ে […]

চট্টগ্রামে ফ্লাইওভার থেকে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর একটি ফ্লাইওভারের রেলিং থেকে আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাওছার আহমেদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাত ৯টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এদিকে কাওছারের মৃত্যুকে ঘিরে রহস্য দানা বাঁধছে। […]

বগুড়ার গাবতলী উপজেলার সাবেক চেয়ারম্যান সিটন ঢাকায় গ্রেফতার

বগুড়া জেলা আওয়ামী লীগের পরিচিত মুখ এবং গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অরুণ কান্তি রায় সিটনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার দিবাগত মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি ভাড়া বাসায় গোপন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাকে বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন। পুলিশ জানায়, গত ৫ আগস্ট […]

গুঁড়িয়ে দেওয়া হয়েছে আ.লীগের দুই কার্যালয়সহ শতাধিক স্থাপনা

যশোরে সরকারি খাস জমি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে আওয়ামী লীগের দুটি আঞ্চলিক কার্যালয়সহ শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সোমবার দ্বিতীয় দফায় আবারও অভিযান পরিচালনা করা হবে। সূত্র জানায়, শনিবার সকালে শহরের বাবলাতলা এলাকা […]

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মেলেনি;কাল চার মামলায় আদেশ

দীর্ঘ প্রায় দেড় বছর ধরে কারান্তরালে রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ বেশ কয়েকটি গুরুতর মামলায় তাঁকে অভিযুক্ত করা হলেও, দীর্ঘ এই সময়ে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর চূড়ান্ত প্রমাণ বা বিচারিক নিষ্পত্তি না হওয়ায় জনমনে এবং আইনি মহলে মানবিক প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে, যে ঘটনার সময় তিনি পুলিশি […]

জামিন পেলেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

রাজধানীর মিরপুর ও রমনা থানার দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রবিবার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে নূরের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন, সহকারী অ্যাটর্নি জেনারেল […]