ড. ইউনূসের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও চুক্তি তদন্তের দাবিতে হাইকোর্টে রিট

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আর্থিক অব্যবস্থাপনা, দুর্নীতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সংবিধানপরিপন্থী’ বাণিজ্য চুক্তির অভিযোগ তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। গত ২৯ এপ্রিল সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি আবেদন করেন। গতকাল সোমবার বিচারপতি আহমেদ সোহেল […]
ইতালিতে কিশোরী ধর্ষণে প্রবাসী বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

ইতালির পালেরমো শহরে এক কিশোরীকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় প্রবাসী বাংলাদেশি যুবক আলাউদ্দিন(৩৮)কে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। কারাদণ্ডের পাশাপাশি আদালত তাকে ১ লাখ ইউরো জরিমানা করারও আদেশ দিয়েছেন। তবে চাঞ্চল্যকর তথ্য হলো, রায় ঘোষণার ঠিক আগমুহূর্তে সুকৌশলে ইতালি ত্যাগ করে বর্তমানে তিনি পলাতক রয়েছেন। ২০২৫ সালের ৭ জুন পালেরমোর ভিয়া রিফেরদিকো এলাকার একটি দোকানে […]
স্কুলছাত্রী ও প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে জামায়াত কর্মীকে গণধোলাই

যশোরের ঝিকরগাছা উপজেলার ১১ নম্বর বাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড়খলশী গ্রামে একজন জামায়াত কর্মীর লালসার শিকার হয়েছে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী এবং এক বুদ্ধিপ্রতিবন্ধী নারী। অভিযুক্ত ব্যক্তির নাম ইশারত আলী, যিনি এলাকায় সক্রিয় জামায়াত কর্মী হিসেবে পরিচিত। তার এই অনৈতিক কর্মকাণ্ডে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে […]
ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি, অস্থিরতা ও ঐতিহ্য ধ্বংসের গুরুতর অভিযোগ

বাংলাদেশের রাজনীতিতে গত ১৮ মাসব্যাপী ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন শাসনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তীব্র বিতর্ক ও ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। রাষ্ট্রীয় স্থিতিশীলতা, অর্থনীতি এবং জাতীয় ঐতিহ্যের ওপর এই শাসনামলের প্রভাব নিয়ে সম্প্রতি বিভিন্ন মহলে আলোচনার ঝড় বইছে। বিশিষ্ট কলামিস্ট সৈয়দ বদরুল আহসানের এক বিশ্লেষণী প্রতিবেদনে এই সময়ের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে যে, […]
যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯

ইউরো-বাংলা ডেস্কযশোর শহরে যুবলীগের ব্যানারে মিছিল ও সমাবেশ করার অভিযোগে আরও চারজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে একই ঘটনায় মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—যশোর সদর উপজেলার ভেকুটিয়া কারিগরপাড়ার শহিদুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম, সুজলপুরের রফিক উদ্দিনের ছেলে সুমন, […]
ঢাকায় আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বে নিহত দেশের শীর্ষ সন্ত্রাসী টিটন

ইউরো-বাংলা ডেস্কআন্ডারওয়ার্ল্ডের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে রাজধানীতে গুলিতে নিহত হয়েছেন দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী নাইমুর হাসান টিটন (৫৭)। স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য বলছে, যশোরের খড়কি এলাকা থেকে উঠে আসা এই সন্ত্রাসী নব্বইয়ের দশকে জোড়া হত্যাকাণ্ডের পর ঢাকায় পাড়ি জমান। পরে তিনি গড়ে তোলেন শক্তিশালী অপরাধ নেটওয়ার্ক এবং জড়িয়ে পড়েন অস্ত্র ও মাদক […]
তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা সদস্য গ্রেপ্তার

ইউরো-বাংলা ডেস্ককুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ নিয়ে দীর্ঘ ১০ বছর পর আলোচিত ওই হত্যাকাণ্ডে প্রথম কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার আসামির নাম হাফিজুর রহমান। তিনি সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার। ২০২৩ সালে অবসরে যান। তনু […]