কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কেশবপুর প্রেসক্লাবে হামলা চালিয়ে ও ‘মব’ সৃষ্টি করে ক্লাব দখলের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ আলী খান ডাবলুর বিরুদ্ধে। হামলায় লোক সমাজ পত্রিকার কেশবপুর প্রতিনিধি জয়দেব চক্রবর্তী, দৈনিক কল্যাণের আবদুল্লাহ আল ফুয়াদ ও সময়ের খবরের জাহিদ হাসানসহ কয়েকজন পেশাদার সাংবাদিক আহত হয়েছেন। জানা গেছে, রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ওয়াজেদ আলী খান […]
কুমিল্লায় কুবি শিক্ষিকার নিখোঁজ সন্তান অপ্রতিমের মরদেহ টিলা থেকে উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন বনাঞ্চল ও ম্যাজিক প্যারাডাইস পার্ক সংলগ্ন একটি টিলা থেকে নিখোঁজ শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত অপ্রতিম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, […]
ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

জার্মানি যাওয়ার পথে এক ঘণ্টার সংক্ষিপ্ত ট্রানজিট বা যাত্রাবিরতিতে ঢাকায় অবতরণ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তাঁকে বহনকারী বিশেষ উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। বিমানবন্ধরের ভিআইপি লাউঞ্জে ভুটানের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং […]
যশোরে হিন্দু পল্লীতে আগুনের খবরটি ভুয়া: সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওটি রাঙামাটির

ইউরো বাংলা ফ্যাক্ট চেক টিম দাবি: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে যে, যশোরের মণিরামপুরের সংখ্যালঘু হিন্দু পল্লীতে ২৫টি বাড়িতে নতুন করে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সাথে একটি ভিডিও ফুটেজও প্রচার করা হচ্ছে। ফ্যাক্ট-চেক অনুসন্ধান: প্রচারিত এই দাবি ও ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও গুজব। ১. ঘটনার প্রকৃত সত্যতা: সামাজিক যোগাযোগ মাধ্যমে […]
ডাকসুতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি মেঝেতে সেঁটে শিক্ষার্থীদের প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের তীব্র প্রতিবাদে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তাঁরা সংগ্রহশালার ফটক ও ভেতরের মেঝেতে জিন্নাহ ও যুদ্ধাপরাধী গোলাম আযমের ছবি সাঁটিয়ে সেগুলোর ওপর দিয়ে হেঁটে চরম ঘৃণা প্রকাশ করেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ৮ থেকে ১০ […]
‘রাজনৈতিক পরিচয়ে মবের শিকার’, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন ঢাবি শিক্ষার্থী তাহসিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রত্যাখ্যান করেছেন ২০২৩ বর্ষের শিক্ষার্থী এ আর তাহসিন জাহান। তিনি বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালে মবের শিকার হয়েছেন দাবি করে এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজ ফেসবুকে অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। বর্তমানে তাহসিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মাস্টার ইন পাবলিক পলিসি (এমপিপি) প্রোগ্রামে […]
ডাকসু থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলার সুযোগ নেই: আ স ম রব

ডাকসু সংগ্রহশালার বর্তমান প্রদর্শনীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক অর্জন ও তার পূর্বাপর সংগ্রামের ধারাবাহিকতাকে আড়াল করার প্রবণতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি আ স ম আবদুর রব। সোমবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে আ স ম আবদুর রব বলেন, ইতিহাস কোনো […]
সাবেক উপদেষ্টা আসিফের বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার এবং বিভিন্ন সংস্থায় উচ্চপদে নিয়োগের বিনিময়ে শত কোটি টাকা লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। নতুন এসব অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে চলমান অনুসন্ধানের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুদকের প্রধান […]
গুলশানে আওয়ামী লীগের শোডাউন: ‘ট্রেইলার’ দেখে কাঁপছে রাজপথ!

কূটনৈতিক পাড়া ও সর্বোচ্চ নিরাপত্তার বেষ্টনীতে ঘেরা ঢাকা-১৭ (গুলশান, বনানী, মহাখালী ও সেনানিবাস) আসনে প্রকাশ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল, বিশাল শোডাউন এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো রাজনৈতিক অঙ্গনে চরম তোলপাড় শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই রাজপথ কাঁপিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের এমন বীরত্বপূর্ণ অবস্থান এবং পুলিশের বাধা উপচে ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ করার ঘটনায় […]
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফিরতে বাঁধা না দেবার দাবিতে ঢাকায় আওয়ামী লীগের বিশাল মিছিল

শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার দাবিতে রাজধানীর গুলশানে বিশাল শোডাউন করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে গুলশান-১ গোল চত্বরের দিকে এগিয়ে যায়। কর্মসূচিতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন বলে দাবি করেছেন অংশগ্রহণকারীরা। তাদের দাবি, শোডাউনে প্রায় […]