সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বিশ্বে হামের সবচেয়ে বড় প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ: সিডিসি

বাংলাদেশ বর্তমানে বিশ্বে সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাবের মুখোমুখি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মার্চ থেকে এ পর্যন্ত দেশে ৯৯৯ জন হামে আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে মারা গেছেন। তবে একই দিন (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের […]

দলীয় গঠনতন্ত্র মোতাবেক শেখ হাসিনার অনুপস্থিতিতে আ. লীগের দায়িত্বে থাকবে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের নেতৃত্বের হাল শেখ রেহানা ধরছেন না; বরং দলের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম সভাপতির দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বয়ং শেখ হাসিনা। ভারতের সংবাদ মাধ্যম দ্য ওয়াল-এর এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। সাক্ষাৎকারে শেখ হাসিনাকে উদ্ধৃত […]

নেপাল থেকে বাংলাদেশে ১২ দিন ধরে আসছে না বিদ্যুৎ

ভয়াবহ বন্যায় দেশের দুটি বড় জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে নেপাল। ফলে নেপাল থেকে আমদানি করা বিদ্যুৎ টানা ১২ দিন ধরে পাওয়া যাচ্ছে না। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিবি) ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সংস্থাটির ডেটা পর্যালোচনা করে দেখা যায়, এর […]

এবার ঢাবি শিবিরকর্মীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন মোনামী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ তুলেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। পোস্টে তিনি জানান, বাসা পরিবর্তনের কাজ শেষে ক্লান্ত হয়ে ফেসবুকে ঢুকে তিনি জানতে পারেন যে […]

আসিফ মাহমুদের সময়ে নিয়োগ পদোন্নতি ও বদলির নথি চেয়েছে দুদক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনকালে নিয়োগ, পদোন্নতি, বদলি ও পদায়নে অনিয়মের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের অংশ হিসেবে মন্ত্রণালয়ের কাছে সংশ্লিষ্ট বিভিন্ন নথি ও রেকর্ডপত্র তলব করা হয়েছে। একই সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্মসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ […]

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বদলি, নিয়োগ ও পদোন্নতি এবং কেনাকাটায় সিন্ডিকেট করে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চার জনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অনুসন্ধানের তালিকায় থাকা অন্য তিন কর্মকর্তা হলেন— যুব […]

স্বপরিবারে শিক্ষক হত্যাকাণ্ড: রাজধানীতে ঐক্য পরিষদের মিছিল পুলিশি বাধায় পণ্ড

রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্যকে হত্যার প্রতিবাদ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মিছিলটি পুলিশি বাঁধায় পণ্ড হয়ে গেছে। শনিবার বেলা সাড়ে বারোটার দিকে জাতীয় প্রেসক্লাব চত্বরে কর্মসূচি পালনকালে মিছিলে পুলিশি বাধার অভিযোগ তুলো সংগঠনটি। ‘রংপুরসহ চলমান সাম্প্রদায়িক সহিংসতা থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের মুক্তি মেলবে […]

রংপুরে পরিবারসহ অবসরপ্রাপ্ত শিক্ষক হত্যা: নিরপেক্ষতার স্বার্থে বিচার বিভাগীয় তদন্তের জোর দাবি

রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনাটি কোনো ‘সাম্প্রদায়িক হত্যাকাণ্ড নয়’ বলে উল্লেখ করেছেন জেলার হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি ও নেতারা। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে রংপুর মহানগর পুলিশ (আরএমপি) কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তাঁরা এই বক্তব্য তুলে ধরেন। তবে একই ঘটনার আলামত ধামাচাপা দেওয়ার আশঙ্কা থেকে […]

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের গঠিত ত্রিপক্ষীয় সামরিক জোট ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশের যুক্ত হওয়ার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, জোটে যোগ দেওয়ার বিষয়টি ঢাকা অত্যন্ত ইতিবাচক দৃষ্টিতে দেখছে। সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির […]

রংপুরে সংখ্যলঘু একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় তালাবদ্ধ একটি বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে গণপতি চক্রবর্তীর স্ত্রী, স্নাতকোত্তর পড়ুয়া মেয়ে ও পঞ্চম শ্রেণি পড়ুয়া ছেলে রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ও ডাকাতির ঘটনা। নিহতরা হলেন, রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি […]