ফ্রিজার ভ্যানে স্বামীর মরদেহ, প্রিজন ভ্যানে দীপু মনি

স্বামী, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তৌফীক নাওয়াজের শেষ বিদায়ে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ডা. দীপু মনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল পৌনে ৯টায় কঠোর পুলিশি পাহারায় মুন্সীগঞ্জ কারাগার থেকে তাঁকে রাজধানীর কলাবাগানের বাসায় নিয়ে আসা হয়। পরবর্তীতে বেলা সোয়া ১২টার দিকে তাকে প্রিজন ভ্যানে করে গুলশানের […]
কারাগার ভেঙে পালানো ৬৯০ বন্দি এখনো নিখোঁজ, ১৬৬ জনের তথ্য গায়েব: আইজি প্রিজন

জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন কারাগার ভেঙে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে এখনও ৬৯০ জন পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। এদের মধ্যে নরসিংদী কারাগার থেকে পালানো ১৬৬ বন্দির কোনো তথ্য বা ডেটা খুঁজে পাচ্ছে না কারা কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর বকশীবাজার কারা অধিদপ্তরে আয়োজিত এক […]
এআই দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি বানিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতাকে ঘিরে বিতর্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিতর্কের মুখে পড়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিঞা হাসিবুল হাসান হাসিব। ছবিটিতে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পেছনের সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গত রোববার (১৬ আগস্ট) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিটি প্রকাশ করেন হাসিব। ক্যাপশনে তিনি দাবি করেন, […]
বিভ্রান্তির রাজনীতি ছেড়ে জনগণের জন্য কাজ করুন: প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজনীতি হওয়া উচিত মানুষের কল্যাণের জন্য, বিশৃঙ্খলা বা বিভ্রান্তি ছড়ানোর জন্য নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাম্প্রতিক বিদ্যুৎ সংকট নিয়ে বিরোধীদের আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, রাস্তায় বসে ভাঙচুর ও বিশৃঙ্খলা তৈরির রাজনীতি ছেড়ে জনগণের জন্য কাজ করুন। আপনাদের কাছে যদি জ্বালানি বা বিদ্যুৎ সমস্যা সমাধানের কোনো বাস্তবসম্মত পরিকল্পনা থাকে, তবে তা জনগণের […]
ফের ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ করার ক্ষমতা আর থাকছে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)। এখন থেকে সংস্থাটির মূল কাজ হবে কেবল শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেওয়া এবং উত্তীর্ণদের সনদ দেওয়া। প্রার্থীদের নিয়োগের মূল দায়িত্ব ফিরে যাচ্ছে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব […]
জুলাই আন্দোলনের সমন্বয়কদের মার্কিন সেফ হাউজে আশ্রয়: ফরহাদ মজহারের বিস্ফোরক বক্তব্য

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনের সমন্বয়কদের বিভিন্ন বিদেশি দূতাবাসে আশ্রয় প্রদান এবং সরকার পতনের নেপথ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল কলামিস্ট ও সমাজ চিন্তক ফরহাদ মজহারের এমন বিস্ফোরক মন্তব্যে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি অনলাইন গণমাধ্যম আলাপ-এর এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ২০২৪ সালের জুলাইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রসহ কিছু বিদেশি দূতাবাস আন্দোলনকারীদের জন্য […]
জেমস ওয়েব টেলিস্কোপ দলে স্থান পেলেন বাংলাদেশী জ্যোতির্বিজ্ঞানী লামিয়া আশরাফ মওলা

মহাবিশ্বের ইতিহাসের সবচেয়ে গভীর ও স্পষ্ট ছবি প্রকাশ করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে নাসার ‘জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ’। জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে যুগান্তকারী এই সাফল্যের নেপথ্যে রয়েছে বাংলাদেশীদের জন্য এক বিরাট গর্বের খবর। বৈশ্বিক এই দূরদর্শী গবেষণা দলে গর্বিত সদস্য হিসেবে কাজ করছেন বাংলাদেশী বংশোদ্ভূত জ্যোতির্বিজ্ঞানী লামিয়া আশরাফ মওলা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের […]
নিরাপত্তা দিলে দেশে ফিরতে প্রস্তুত, ২০২৭ বিশ্বকাপ খেলাই লক্ষ্য: রয়টার্সকে সাকিব

জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতের নয়াদিল্লিতে দলীয় প্রধান শেখ হাসিনার ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে অংশ নিয়ে নতুন করে আলোচনায় আসেন আন্তর্জাতিক তারকা ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। দীর্ঘ দুই বছরের নির্বাসিত জীবনের পর দেশে ফেরার আগ্রহ ব্যক্ত করে তিনি জানিয়েছেন, সরকার যদি তার নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তবে তিনি দেশে […]
চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রদর্শিত জুলাই ডকুমেন্টারিকে কেন্দ্র করে তীব্র হট্টগোল

রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী) আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে প্রদর্শিত একটি প্রামাণ্যচিত্রকে (ডকুমেন্টারি) কেন্দ্র করে তীব্র হট্টগোল ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। প্রদর্শিত তথ্যচিত্রে গণঅভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনাপ্রবাহের ‘অসংগতি’ দেখে ক্ষোভে ফেটে পড়েন দর্শকসারিতে থাকা ছাত্র-জনতা ও শহীদ পরিবারের সদস্যদের একাংশ। বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠান চলাকালে প্রধান অতিথি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের […]
ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে আটক ২, সিট বাতিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে এক আবাসিক শিক্ষার্থী ও এক বহিরাগত ব্যক্তিকে আটক করা হয়েছে। পরবর্তীতে প্রাথমিক প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ওই শিক্ষার্থীর হলের আসন বাতিল করেছে হল প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সূর্যসেন হলের একটি কক্ষে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষার্থী ঢাবির ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র। হল ও সাধারণ শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, […]