সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কেশবপুর প্রেসক্লাবে হামলা চালিয়ে ও ‘মব’ সৃষ্টি করে ক্লাব দখলের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ আলী খান ডাবলুর বিরুদ্ধে। হামলায় লোক সমাজ পত্রিকার কেশবপুর প্রতিনিধি জয়দেব চক্রবর্তী, দৈনিক কল্যাণের আবদুল্লাহ আল ফুয়াদ ও সময়ের খবরের জাহিদ হাসানসহ কয়েকজন পেশাদার সাংবাদিক আহত হয়েছেন। জানা গেছে, রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ওয়াজেদ আলী খান […]

ডিবির বিরুদ্ধে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকে সস্ত্রীক তুলে নেওয়ার অভিযোগ

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ও ভোলা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হেমায়েত উদ্দিনকে তার স্ত্রী দীনা হেমায়েতসহ বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে। এ অভিযোগ করেছেন হেমায়েত উদ্দিনের ভাইপো রিহান সরদার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ডিবি পুলিশ তাদের বাসা থেকে হেমায়েত উদ্দিন […]

যশোরে প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

যশোর সদর উপজেলার মঠবাড়ি গ্রামের বাসিন্দা সোহেল রানার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে শরিকের জমি দখল, প্রতারণা এবং রাজনৈতিক পরিচয় বদলে সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। তিনি একই গ্রামের রবিউল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক বছরে এলাকায় বিভিন্ন সময় রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করেছেন সোহেল রানা। অভিযোগ রয়েছে, ৫ আগস্টের […]

বৃদ্ধের বিরুদ্ধে খাবারের প্রলোভনে স্কুল ছাত্রীকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ

পাবনার চাটমোহরে খাবারের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আব্দুল জলিল (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর কুমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বৃদ্ধ ওই গ্রামের মৃত মিয়াজান প্রামানিকের ছেলে। ভুক্তভোগী ওই শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। […]

কেন্দ্রীয় বিএনপি নেতার বিরুদ্ধে কবরস্থান দখল ও নির্যাতনের অভিযোগ

জমি-জমা দখল, কবরস্থান দখল, মাছ চুরি, হামলা-মামলা ও দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগ এনে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন আফরোজা আক্তার নামে এক নারী। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। লিখিত বক্তব্যে আফরোজা আক্তার অভিযোগ করেন, তার ভাইপো কেন্দ্রীয় বিএনপির সদস্য মহসিন কবীরের নেতৃত্বে পরিবারের কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে তাকে […]