‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’: ইতালির ঘটনায় আসিফ নজরুল

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে তোপ দেগেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। অভিযুক্তদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে তিনি বলেছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলে শেষ পর্যন্ত ‘শূন্য হাতে দেশে ফিরতে হবে’। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। […]