আইএলওর আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ

জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের (আইএলসি) সহ-সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত নাহিদা সোবহান এ দায়িত্ব পালন করবেন। গত ১ জুন অনুষ্ঠিত নির্বাচনে আইএলওর ১৮৭টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে বাংলাদেশের পক্ষে সমর্থন জানান। সম্মেলনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জুয়ান কাস্টিলো। অন্য দুই […]