সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

তরুণীকে ধর্ষণের অভিযোগে এনসিপির যুগ্ম আহ্বায়ক গ্রেফতার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম আহ্বায়ক এবং ‘সাইনি রিসোর্ট’-এর মালিক শৈক্যচিং মার্মাকে গ্রেফতার করেছে বান্দরবান সদর থানা পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) জেলা শহরের শিশু পার্কসংলগ্ন তাঁর নিজ মালিকানাধীন রিসোর্ট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ। ভুক্তভোগী তরুণীর […]

টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিনেই আহ্বায়কের পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদনের মাত্র আট দিনের মাথায় দলটির সকল পদ থেকে পদত্যাগ করেছেন নবগঠিত আহ্বায়ক শাহিদ আলম। একই সঙ্গে তিনি ভবিষ্যতে আর কখনো রাজনীতিতে যুক্ত না হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। রবিবার (৪ অক্টোবর) বিকালে শারীরিক অসুস্থতা, পারিবারিক সমস্যা ও ব্যবসা-বাণিজ্যের ক্ষতির কারণ দেখিয়ে গোপালগঞ্জ জেলা এনসিপির […]

এনসিপি থেকে এক ডজন নেতাকর্মীর পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ময়মনসিংহ জেলাধীন ফুলবাড়িয়া উপজেলা শাখার নবঘোষিত আহ্বায়ক কমিটি নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে দলের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ১২ জন দায়িত্বশীল নেতাকর্মী।শুক্রবার (২১ আগস্ট) ফুলবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একযোগে পদত্যাগের এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা […]

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার চীনা দূতাবাসে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। […]

এনসিপি কবরের টাকা মেরে খেয়েছে: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই গণ-অভ্যুত্থানকে পুঁজি করে একটি মহল পকেট রাজনৈতিক দল বা ‘দোকান’ খুলে বসেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি অভিযোগ করেন, তারা জুলাই শহীদদের কবরের টাকা ‘মেরে খেয়েছে’ এবং জুলাই ফান্ডের সঠিক অডিট করা হলে তাদের ‘আসল রূপ বেরিয়ে আসবে’। বৃহস্পতিবার (৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের […]

শৃঙ্খলা ভঙ্গের দায়ে এনসিপির যুগ্ম সদস্যসচিব তানভীরকে অব্যাহতি

গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দলীয় সব সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে লিখিত কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে দলটি। শুক্রবার (৩১ জুলাই) এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেলের […]

শ্রীমঙ্গলে বাধা পেরিয়ে বাহুবলে আবার আটক এনসিপির বহর

শ্রীমঙ্গলের বাধা পেরিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হলেও বাহুবল উপজেলার প্রবেশমুখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহর পুনরায় আটকে দিয়েছে পুলিশ। বুধবার বিকেলে বাহুবলে বাধা পেয়ে এনসিপি নেতারা সড়কের ওপরই বসে পড়েন। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ঘিরে রেখেছে। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ‘চা-কন্যা’ এলাকায় পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে এনসিপির বহর। তবে নেতারা […]

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি; হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (২৯ জুলাই) হবিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ এই আদেশ জারি করেন। জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, উভয় পক্ষের বিপুল সংখ্যক সমর্থকদের উপস্থিতির কারণে সহিংসতা, হতাহত, সম্পত্তির ক্ষতিসাধন এবং […]

এনসিপির শীর্ষ নেতাদের ছবিযুক্ত কুশপুতুল ঝুলিয়ে রাখার ঘটনা, উদ্ধার করল পুলিশ

মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের ছবি সম্বলিত একাধিক কুশপুতুল বৈদ্যুতিক তারের সঙ্গে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মুক্তিযোদ্ধা ভবন সংলগ্ন এলাকা এবং পল্লী বিদ্যুৎ অফিসের সামনের বৈদ্যুতিক তারে এসব কুশপুতুল ঝুলতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে গাংনী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত […]

এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন জামায়াতের প্রয়াত সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. মো. নাদিমুর রহমান। একই সঙ্গে সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও জুলাইয়ের মুখসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে যোগদান করেন তারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, নাদিমুর […]