জিজ্ঞাসাবাদে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য; আয়াস ও রিমি কারাগারে

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে চুনকালি দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় রিমান্ড শেষে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস (২৭) ও মার্জিয়া খন্দকার রিমিকে (২৬) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হাসানের আদালত এ আদেশ দেন। […]
কারাগারে পড়ে কোমরের হাড় ভেঙে গুরুতর অসুস্থ সাবেক প্রতিমন্ত্রী মজুমদার

কারাবন্দী সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার কারাগারে হঠাৎ পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বয়সজনিত জটিলতা ও ডায়াবেটিস থাকায় তাঁর আশু অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ কামাল আহমেদ মজুমদারের চিকিৎসা সংক্রান্ত আবেদনের শুনানি শেষে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যথাযথ […]
কারাগার ভেঙে পালানো ৬৯০ বন্দি এখনো নিখোঁজ, ১৬৬ জনের তথ্য গায়েব: আইজি প্রিজন

জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন কারাগার ভেঙে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে এখনও ৬৯০ জন পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। এদের মধ্যে নরসিংদী কারাগার থেকে পালানো ১৬৬ বন্দির কোনো তথ্য বা ডেটা খুঁজে পাচ্ছে না কারা কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর বকশীবাজার কারা অধিদপ্তরে আয়োজিত এক […]
কারাগারে বন্দিমৃত্যু: দুই বছরে সংখ্যাটা তিনশো পেরিয়েছে

দেশে গত দুই বছরে কারাগারে বন্দিমৃত্যুর ভয়াবহ তথ্য সামনে এসেছে। মানবাধিকার সংগঠন ও কারা কর্তৃপক্ষের ভিন্ন ভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, বিগত দুই বছরে কারাগারে বন্দিমৃত্যুর সংখ্যা অন্তত ২২৭ থেকে ৩৪২ জনের ঘরে পৌঁছেছে। তবে কারা কর্তৃপক্ষের দাবি, মৃতদের অধিকাংশের মৃত্যুই হয়েছে হৃদরোগ বা ‘কার্ডিয়াক অ্যারেস্টে’। এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই চিত্র। কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) […]
কারাগার থেকে মুক্তি পেলেন ড. আবুল বারাকাত

রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি লাভ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারাকাত। গতকাল শনিবার (২০ জুন) তিনি কারাগার থেকে মুক্তি পান। ড. আবুল বারাকাতের পরিবার ও ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, দীর্ঘ কারাবাসের কারণে তাঁর শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছে। বর্তমানে তাঁকে প্রয়োজনীয় […]
দেশের ৭৫ কারাগারে ধারণক্ষমতার পৌনে দুই গুণ বন্দি আটক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে দেশের ৭৫টি কারাগারে অনুমোদিত ধারণক্ষমতার চেয়ে প্রায় ১ দশমিক ৭ গুণ (পৌনে দুই গুণ) বন্দি আটক রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অতিরিক্ত বন্দি ধারণের ফলে কিছু কিছু কারাগারে আবাসন সংকট দেখা দিয়েছে বলেও স্বীকার করেন তিনি। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সংসদ সদস্য মো. আবুল হাসনাতের টেবিলে উত্থাপিত […]