সংসদ অভিমুখে ১১ দলীয় জোটের পদযাত্রা: গুম প্রতিরোধ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় সংসদ ভবন অভিমুখে পদযাত্রা ও গণসমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যজোট। রোববার (৩০ আগস্ট) ‘বাংলাদেশ গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচি থেকে গুম প্রতিরোধ অধ্যাদেশকে পরিবর্তন ছাড়া হুবহু আইনে রূপান্তর এবং ভুক্তভোগীদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি […]