বিদেশে উচ্চশিক্ষা শেষে ফেরেননি ২৪ শিক্ষক, জাবির পাওনা ৩ কোটি টাকার বেশি

উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অন্তত ২৪ শিক্ষক। কিন্তু পড়াশোনা শেষে নির্ধারিত সময়ের মধ্যে তারা বিশ্ববিদ্যালয়ে যোগ দেননি, ফেরতও দেননি শিক্ষাছুটিকালে পাওয়া বেতন-ভাতা। বিশ্ববিদ্যালয়ের নথি অনুযায়ী, ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে বিদেশে যাওয়া এসব শিক্ষকের কাছে জাবির পাওনা দাঁড়িয়েছে ৩ কোটি ১৫ লাখ টাকার বেশি। বিষয়টি তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব […]
জাবিতে এক শিক্ষককে বাধ্যতামূলক অবসর, ৪৩ ছাত্রলীগ কর্মীর সাজা পুনর্বিবেচনা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ও মদদ দেওয়ার অভিযোগে এক শিক্ষককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে, সে সময় শিক্ষার্থীদের ওপর হামলার দায়ে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৪৩ জন ছাত্রলীগ নেতাকর্মীর শাস্তি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) ভোররাতে দীর্ঘ সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল […]
জাবির আলোচিত ধর্ষণচেষ্টা ঘটনায় প্রক্টরের পদত্যাগ দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি আলোচিত ধর্ষণচেষ্টার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমের বিরুদ্ধে ভিক্টিম শিক্ষার্থীর সঙ্গে অসংবেদনশীল আচরণের অভিযোগ উঠেছে। অভিযোগকে কেন্দ্র করে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং প্রক্টরের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু হয়েছে। অভিযোগকারীদের দাবি, গত ১২ তারিখ রাতে ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনার সময় স্ক্রিনে ভিক্টিমের চিৎকার শোনা গেলে প্রক্টর রাশিদুল আলম হাসতে […]
জাবি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় উত্তাল ক্যাম্পাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে আন্দোলনে যোগ দেন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও। এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় ক্ষোভে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে […]
অনিয়মের স্বর্গরাজ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

সাভারের সবুজ ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একসময় পরিচিত ছিল প্রাণচাঞ্চল্য আর মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র হিসেবে। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বর্তমান সময় পর্যন্ত ঘটে যাওয়া একের পর এক ঘটনা প্রশাসনের চরম ব্যর্থতা এবং ক্যাম্পাসের ভঙ্গুর নিরাপত্তাব্যবস্থাকেই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে প্রক্টর অফিসের ভেতরে প্রক্টরের উপস্থিতিতেই পিটিয়ে […]