মেহের আফরোজ শাওন ও মাহিয়া মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় ডায়েরি

জুলাই আন্দোলন ও নিহতদের স্মৃতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য ও কটাক্ষ করার অভিযোগ তুলে বিশিষ্ট অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি এবং শান্তা ফারজানার নামে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার (৪ জুলাই) ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের প্রতিনিধিরা শাহবাগ থানায় এই অভিযোগপত্র জমা দেন। অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার […]
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তিনি আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের হাতে সম্মাননা হিসেবে ‘স্মৃতি স্মারক’ তুলে দেন। শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই স্মারক হস্তান্তর করেন। সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য […]
জাবিতে এক শিক্ষককে বাধ্যতামূলক অবসর, ৪৩ ছাত্রলীগ কর্মীর সাজা পুনর্বিবেচনা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ও মদদ দেওয়ার অভিযোগে এক শিক্ষককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে, সে সময় শিক্ষার্থীদের ওপর হামলার দায়ে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৪৩ জন ছাত্রলীগ নেতাকর্মীর শাস্তি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) ভোররাতে দীর্ঘ সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল […]