সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তিনি আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের হাতে সম্মাননা হিসেবে ‘স্মৃতি স্মারক’ তুলে

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তিনি আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের হাতে সম্মাননা হিসেবে ‘স্মৃতি স্মারক’ তুলে দেন।

শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই স্মারক হস্তান্তর করেন।

সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে জুলাই-২৪ গণঅভ্যুত্থানের শহীদ মিরাজের বাবা আব্দুর রব মিয়া প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর হাত থেকে প্রথম স্মৃতি স্মারক গ্রহণ করেন। এরপর পর্যায়ক্রমে শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন, আন্দোলনে আহত আল মিরাজ এবং জুলাই যোদ্ধা মোহাম্মদ আমিনুল ইসলাম ইমন প্রধানমন্ত্রীর কাছ থেকে স্মারক গ্রহণ করেন।

অনুষ্ঠানের সঞ্চালক জানান, প্রতীকী হিসেবে আজ মঞ্চে উপস্থিত কয়েকজনের হাতে স্মারক তুলে দেওয়া হলেও, আন্দোলনে সকল শহীদ পরিবার এবং আহতদের জন্য স্মৃতি স্মারক সংরক্ষিত রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এই স্মারকগুলো দেশের প্রতিটি শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের কাছে পৌঁছে দেওয়া হবে।

‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাইযোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে এই স্মরণসভার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা আবেগঘন এই অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন