খাগড়াছড়িতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক

খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ছাত্রলীগের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সহ-সভাপতি নুরুল আলম রনিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে স্মৃতিস্তম্ভটি লোহার তৈরি হওয়ায় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শনিবার (৪ […]
৬ জুলাই থেকে জাতীয় নাগরিক পার্টির ‘জুলাই পদযাত্রা-২০২৬’ ঘোষণা

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ৬ জুলাই থেকে দেশের ৬৪টি জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় এই কর্মসূচি একযোগে শুরু হবে। শনিবার (৪ জুলাই) বিকেলে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির (উত্তরাঞ্চল) মুখ্য সংগঠক সারজিস আলম মাসব্যাপী এই কর্মসূচির ঘোষণা দেন। […]
জনগণের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের সঙ্গে নিজেদের ইতিহাস আরও বেশি ভাগাভাগি করতে এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র। শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর গুলশান-২-এর বিচারপতি সাহাবুদ্দিন আহমদ পার্কে মার্কিন দূতাবাস আয়োজিত ‘আমেরিকান ফেয়ার ইন দ্য পার্ক’ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এ কথা জানান। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার […]
মেহের আফরোজ শাওন ও মাহিয়া মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় ডায়েরি

জুলাই আন্দোলন ও নিহতদের স্মৃতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য ও কটাক্ষ করার অভিযোগ তুলে বিশিষ্ট অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি এবং শান্তা ফারজানার নামে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার (৪ জুলাই) ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের প্রতিনিধিরা শাহবাগ থানায় এই অভিযোগপত্র জমা দেন। অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার […]
ইরানে শোকযাত্রার আগে খামেনির জানাজায় জনতার ঢল

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। তেহরানের শত্রুপক্ষ, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে ইতোমধ্যে হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন। গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় খামেনি এবং তার পরিবারের বেশ […]
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তিনি আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের হাতে সম্মাননা হিসেবে ‘স্মৃতি স্মারক’ তুলে দেন। শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই স্মারক হস্তান্তর করেন। সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য […]
পরিবেশের ভারসাম্য রক্ষায় সৌর বিদ্যুতে বিশেষ মনোনিবেশ সরকারের: প্রতিমন্ত্রী অমিত

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌর বিদ্যুৎ উৎপাদনের ওপর বিশেষ জোর দিয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে যশোর জিলা স্কুল মাঠে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিদ্যুৎ, […]