সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উদ্বোধনের পর রাজধানীর শেরেবাংলা নগরে নবনির্মিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকালে জাদুঘরের আনুষ্ঠানিক স্মৃতিফলক উন্মোচন করেন তিনি। ফলক উন্মোচনের পর নিহতদের স্মরণে সুরা ফাতিহা পাঠ এবং বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এরপর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী কক্ষ ঘুরে দেখেন। […]