৬ জুলাই থেকে জাতীয় নাগরিক পার্টির ‘জুলাই পদযাত্রা-২০২৬’ ঘোষণা

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ৬ জুলাই থেকে দেশের ৬৪টি জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় এই কর্মসূচি একযোগে শুরু হবে। শনিবার (৪ জুলাই) বিকেলে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির (উত্তরাঞ্চল) মুখ্য সংগঠক সারজিস আলম মাসব্যাপী এই কর্মসূচির ঘোষণা দেন। […]